রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মধুপুরে ছেলের হাতে মা খুন, খুনি ছেলে গ্রেফতার।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে মাদকাসক্ত ছেলের হাতে মাকে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রাজিয়া বেগম (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, রাজিয়া বেগমের ছেলে রাজীব মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকায় পূর্বে কারাভোগ করেছেন। সম্প্রতি কারামুক্ত হয়ে তিনি পুনরায় মাদকাসক্ত হয়ে পড়েন। শুক্রবার ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে রাজীব তাঁর স্ত্রী শোভা বেগমের কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি স্ত্রীকে মারধর শুরু করেন। স্ত্রীর কান্নার শব্দে শাশুড়ি (রাজীবের মা) এসে ছেলেকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় রাজীব ক্ষিপ্ত হয়ে আনারস কাটার দা দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন।

মাকে হত্যার পর মরদেহ গুমের চেষ্টা করেন রাজীব। এ সময় বাধা দিতে গেলে স্ত্রী শোভা বেগমকেও কুপিয়ে আহত করেন তিনি। স্থানীয়রা শোভা বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর জানান, মাদকাসক্ত রাজীবের হাতে নৃশংসভাবে মা রাজিয়া বেগম খুন হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মাকে খুনের সঙ্গে জড়িত রাজীবকে গ্রেপ্তারের চেষ্টা ও আইনি প্রক্রিয়া চলছে।

তবে, প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজীবকে ঘটনার ৫ ঘণ্টা পর গ্রেপ্তারের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ তাঁর গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।

টাঙ্গাইলের মধুপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রাজিয়া বেগম (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, রাজিয়া বেগমের ছেলে রাজীব মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকায় পূর্বে কারাভোগ করেছেন। সম্প্রতি কারামুক্ত হয়ে তিনি পুনরায় মাদকাসক্ত হয়ে পড়ে । শুক্রবার ইফতারের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজীব তাঁর স্ত্রী শোভা বেগমের কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি স্ত্রীকে মারধর শুরু করেন। স্ত্রীর কান্নার শব্দে (রাজীবের মা) এসে ছেলেকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় রাজীব ক্ষিপ্ত হয়ে আনারস কাটার দা দিয়ে মাকে কুপিয়ে হত্যা করে।
মাকে হত্যার পর মরদেহ গুমের চেষ্টা করে রাজীব। এ সময় বাধা দিতে গেলে স্ত্রী শোভা বেগমকেও কুপিয়ে আহত করে তিনি। স্থানীয়রা শোভা বেগমকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্হার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর জানান, মাদকাসক্ত রাজীবের হাতে নৃশংসভাবে মা রাজিয়া বেগম খুন হয়েছেন। ঘটনাশোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির এর নেতৃত্বে একটি পুলিশের দল ঘাতক ছেলে রাজীবকে গ্রেফতারের জন্য অভিযান চালায় রা ৩ টার দিকে মহিষমারা ইউনিয়নের ঘোনাপাড়া হতে তাকে গ্রেফতার করে পুলিশ হেপাজতে নিয়েছে বলে জানান। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102