রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জে ভোজ্য তেল সংকট নিরসনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

সোমবার (৩ মার্চ) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে,নারায়ণগঞ্জে ভোজ্য তেল সংকট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া তিনি বলেন,“নারায়ণগঞ্জে কোন কোম্পানির কতজন ডিলার রয়েছে এবং তাদের প্রতি সপ্তাহে কত পরিমাণ তেল সরবরাহ করা হয়,সে ব্যাপারে তিনি সবাইকে সতর্ক করে বলেন যেহেতু অভিযোগ আসছে,তেলের বাজারে বিগত মাসগুলোর তুলনায় দাম কম থাকলেও কারসাজি চলছে,যা আমরা বন্ধ করতে চাই।”
তিনি আরো বলেন,বাজারে ছোট বড়ো সকল ধরণের ভোজ্য তেল ডিলারশিপ কড়া হুশিয়ারি প্রধান করে সতর্ক থাকার জন্য আহ্বান করেন। কোন কোম্পানি যদি একক ডিলার নিয়োগ করে, তবে বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়া স্বাভাবিক। তাই একাধিক ডিলার নিয়োগ না করার অনুরোধ করা হচ্ছে। নারায়ণগঞ্জের মানুষকে স্বস্তি দিতে এক সপ্তাহের মধ্যে তেলের বাজারে স্থিতিশীলতা আনার চেষ্টা করছি।”
নিতাইগঞ্জ এর ব্যবসায়ী সমিতির সভাপতি শংকর সাহা বলেন,নারায়ণগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানের বোতলজাত তেলের সরবরাহ নেই। তাছাড়া ডিলাররা গোপনে তেল অন্য জেলায় বিক্রি করে।

এ সময় ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান টি,কে গ্রুপ সিটি গ্রুপ,মেঘনা গ্রুপ, বাংলাদেশ এডিবল অয়েল, এবং আবুল খায়ের গ্রুপের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক মো.আলমগীর হুসাইন,এনএসআই যুগ্ম পরিচালক দাদন মুন্সি, ইউএনও সোনারগাঁ ফারজানা রহমান,অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক,সহ নারায়ণগঞ্জ এর সাংবাদিকবৃন্দ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102