রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল লিংকন সভাপতি-সম্পাদক রিয়াজ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক ::
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারী সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু করে বিকেল চারটায় শেষ হয়।নির্বাচন কমিশনার মোখলেছুর রহমান বাচ্চু সাংবাদিকদের বলেন,১০২১ জন ভোটারের মধ্য ৬৫৬ জন ভোট প্রদান করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার মধ্যে ভোট গণনা শেষ হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১২ টায় ৪০০ ভোট গণণা হয়েছে। এতে সভাপতি পদে এসএম সাদিকুর রহমান লিংকন ২১৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মজিবুর রহমান নান্টু পেয়েছেন ১৩৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মীর্জা মোহাম্মদ রিয়াজ হোসেন পেয়েছেন ২৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন মাসুম পেয়েছে ৮১ ভোট। এছাড়াও অর্থ সম্পাদক আব্দুল মালেক পেয়েছেন ২৮৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফরিদ উদ্দিন পেয়েছেন ১০৮ ভোট। প্রাপ্ত ফলাফলে বিজয়ের পথে এগিয়ে রয়েছেন সভাপতি এসএম সাদিকুর রহমান লিংকন ও সাধারণ সম্পাদক মীর্জা মোহাম্মদ রিয়াজ হোসেন ও অর্থ সম্পাদক আবদুল মালেক।
আওয়ামী লীগের লোকজন তাদের পছন্দের প্রার্থীর পক্ষে নিজেরাই সিল মেরেছিল।এই প্রথমবার নিজের ইচ্ছামতো ভোট দিতে পেরে আমরা আনন্দিত।একাধিক আইনজীবী বলেন, আমাদের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে যাওয়া হয়েছিল। তাদের ইচ্ছামত ভোট দিয়ে আমাদের ভোট কেন্দ্র ত্যাগ করতে বাধ্য করা হয়।
এবারের আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত অংশগ্রহণ করলেও আওয়ামী আইনজীবী পরিষদ অংশ নেয়নি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102