রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বন্দরে ৪ হাজার ৭শ পিছ ইয়াবাসহ ছাত্রলীগ নেতা অপু সাউদসহ গ্রেফতার ।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ
বন্দরে ৪ হাজার ৭শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ কথিত ছাত্রলীগ নেতা ইনজামামুল হক অপু ওরফে অপু সাউদসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গত ৪ অক্টোবর রাতে বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড এলাকা হতে র‍্যাব-১০ এর সার্জেন্ট মাহবুবুর রহমান (সেনা)’র অভিযানে এদের গ্রেফতার করা হয়। ধৃত অপু বন্দর থানাধীন দক্ষিন লক্ষনখোলাস্থ মোঃ সেলিম মিয়ার ছেলে। ও অপর আসামী তারই সহযোগী একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মাহফুজ অর্পন। এব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। যার নং ৭(১০)২৩ইং।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪অক্টোবর মদনপুর এলাকায় অভিযান চালায় র‍্যাব-১০। অভিযানে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি পাকা রাস্তার উপর অপু ও অর্পনকে মাদক বিক্রির প্রস্তুতিকালে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা ৪হাজার৭শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‍্যাব। ধৃতকে বৃহস্পতিবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, অপু সাউদ দীর্ঘদিন যাবৎ ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের সাথে ফটোসেশন ও বিভিন্ন প্রোগ্রাম করে নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করে নানা অপকর্ম করে আসছিলো। এবং বিভিন্ন ব্যানার ফেস্টুনে নিজেকে বন্দর থানা ছাত্রলীগ নেতা বলেও দাবি করেন।
তবে এতোদিনেও কেউ প্রতিবাদ না করলেও বর্তমানে ক্ষমতাসীন কেউ তাকে ছাত্রলীগ বলে স্বীকার করছেন না।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102