রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র নির্বাহী কমিটির ২০২৫-২০২৬ সালের নির্বাচনী তফসিলে কিছুটা সংশোধনী।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এই সংশোধিত তফসিল প্রকাশ করেছে বিআইএ’র নির্বাচন কমিশন।
বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র নির্বাহী কমিটির ২০২৫-২০২৬ সালের নির্বাচনী তফসিলে কিছুটা সংশোধন আনা হয়েছে। সংশোধিত তফসিল অনুযায়ী দু’দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিটির সচিব ও বিআইএ’র সেক্রেটারি ওমর ফারুক ইন্স্যুরেন্স নিউজ বিডি’কে জানান,গত ৬ ফেব্রুয়ারি ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।ওই দিন লাইফ বীমার ৫ জন মনোনয়ন প্রত্যাহার করায় এ খাতের ১০ সদস্য পদে প্রার্থী রয়েছেন ৯ জন। প্রতিদ্বন্দ্বি না থাকায় ওই ৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
সংশোধিত নির্বাচনী তফসিল অনুসারে, লাইফ বীমার একজন নির্বাহী সদস্য পদে নির্বাচনের জন্য নমিনেশন ফরম সংগ্রহ ও দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। নমিনেশন ফরম যাচাই বাছাই করা হবে ১২ ফেব্রুয়ারি বেলা ৩টায়।

অপরদিকে নন-লাইফে ২প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় এ খাতের ১০ সদস্য পদে প্রার্থী রয়েছেন ১৯ জন। এই ১৯ জন প্রার্থীর মধ্য থেকে ১০ জনকে নির্বাচিত করতে পূর্বঘোষিত তফসিল অনুসারে আগামী ২২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন কমিটির সচিব ওমর ফারুক ।

বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১২ ফেব্রুয়ারি বেলা ৩টার পর। বৈধ প্রার্থী তালিকার বিরুদ্ধে আপিলের সর্বশেষ সময় ১৩ ফেব্রুয়ারি বেলা ১টা পর্যন্ত। আপিল শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ ফেব্রুয়ারি বেলা ১টার পর।

চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৪ ফেব্রুয়ারি বেলা ১টার পর। নমিনেশন পেপার প্রত্যাহারের সর্বশেষ তারিখ দেয়া হয়েছে ১৫ ফেব্রুয়ারি বেলা ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি বেলা ৩টার পর।

আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, কোন ধরণের বিরতি ছাড়াই চলবে ভোটগ্রহণ। ভোট গণনা এবং ফলাফল প্রকাশ করা হবে একইদিন ২৫ ফেব্রুয়ারি বেলা ১টার পর।

সংশোধিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি বেলা ৩টা পর্যন্ত সংগঠনটির প্রেসিডেন্ট,ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। আর ২৭ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট,ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ওই দিন, ২৭ ফেব্রুয়ারি বেলা ২টার পর।

ফলাফল নিয়ে কোন আপত্তি থাকলে নির্বাচন বোর্ডে তা দাখিল করা যাবে ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। একদিন সন্ধ্যা ৬টার মধ্যে আপত্তির শুনানি এবং নিষ্পত্তি করা হবে। পরদিন ১মার্চ বিআইএ’র প্রেসিডেন্ট,ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102