
বিশেষ প্রতিনিধিআগামী ০৭ ফেব্রুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান’র আগমন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ আইনজীবী থানা শাখার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গনে
বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ আইনজীবী থানা শাখার উদ্যোগে ডা.শফিকুর রহমান’র আগমন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ আইনজীবী থানা শাখার লিফলেট বিতরণ করা হয়।
এসময় আইনজীবী থানা সেক্রেটারি এড.নিজাম উদ্দিন এর নেতৃত্বে এড.সাইফুল ইসলাম,এড.শাহ নেওয়াজ,এড.গোলাম মোস্তফা,এড.ইকবাল হোসাইন,এড.ওমর ফারুক প্রিন্স,এড.তাওফিকুল ইসলাম দিপু,এড.শেখ ফয়সাল লাভলু সহ অন্যান্য বিজ্ঞ আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।