রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানীর মামলা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ উপজেলা সদর থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে ৫০ লক্ষ টাকার মানহানির মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের মৃত দারগা মিয়ার পুত্র সাংবাদিক মো: বাদল আহমেদ। মামলার বিবরণে জানা যায়, নবীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মৃত রমুজ উল্লাহর পুত্র মো: আলাউদ্দিন (৬৫), ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক মৃত জরিপ উল্লার পুত্র মো: সেলিম মিয়া তালুকদার ও স্টাফ রিপোর্টার পিতা অজ্ঞাত এই তিন জন মিলে পরস্পর যোগসাজসে নবীগঞ্জে পত্রিকা প্রকাশের আড়ালে ব্ল্যাক মেইলিং, চাঁদাবাজিসহ বিভিন্ন প্রতারনামূলক কাজে জড়িত। উল্লেখিতরা সাংবাদিক সহ নিরিহ লোকজনকে পত্রিকায় সংবাদ প্রকাশ করে মানহানী করার হুমকি দিয়ে চাঁদাবাজি করার মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। মামলার বাদী বাদল আহমেদ তাদের অপকর্মের প্রতিবাদ করলে মামলার আসামিরা তার উপর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয়ার জন্য দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রকাশ করে। মামলায় বাদী বাদল আহমেদ আরো উল্লখ করেন, তিনি পেশায় একজন সাংবাদিক ও ইলেক্ট্রিশিয়ান। এবং বাংলাদেশ টেকনিক্যাল শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা সনদধারী। অথচ সময় পত্রিকার সংবাদে বলা হয়েছে বাদী মোবাইল চোর ও ৫ম শ্রেণী পাশ। এতে বাদীর ৫০ লক্ষ টাকার মানহানী হয়েছে বলে মামলায় অভিযোগ করেন। মামলায় বাদী বাদল আহমেদ আরো বলেন, তার বিরুদ্ধে থানায় একটি জিডি পর্যন্ত নেই।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102