রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথ শিশুদেরকে খাবার বিতরণ।

মোঃ রাকিব
  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১১৬ বার পড়া হয়েছে

ব্যুরোচিফ নারায়ণগঞ্জ: জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ ছিন্নমূল পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ নূর ইসলাম বলেন, আজকের এ মহতি উদ্যোগে,আমি নারায়ণগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থাকে স্বাগত জানাই। সেইসাথে এ সংস্থার মাধ্যমে সারা বাংলাদেশে প্রত্যেক মাসে প্রথম সাপ্তাহে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে এক বেলা খাবার বিতরণের ঘোষণা করছি। ছিন্নমূল অসহায় পথ শিশুরা মাসে একটা দিন যাতে ভালো খাবার খেতে পারে সে জন্য প্রত্যেক জেলা সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি নির্দেশ দিচ্ছি যে,এই উদ্যোগ আপনারা সকলেই গ্রহণ করবেন। সার্বিক সহযোগিতার প্রয়োজন হলে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও সহোযোগীতা করবো।
আমরা বস্তুনিষ্ঠ সংবাদে তুলে ধরে সমাজের ত্রুটিপূর্ণ কাজগুলো ত্রুটি মুক্ত করবো, এটাই আমাদের মূল লক্ষ্য।

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু বলেন, সমাজে অনেক মানুষ আছে যারা না খেয়ে দিন যাপন করছে। এভাবে প্রতি মাসে আমরা যদি একদিন করে হলেও ১ শত মানুষের মুখে একবেলা আহার তুলে দিতে পারি সেক্ষেত্রে কিছুটা হলেও তারা উপকৃত হবে। সমাজের বৃত্তবানরা ইচ্ছা করলেই এই ধরনের কর্মসূচিতে উদ্যোগী হতে পারে এতে আল্লাহ-তায়ালা কিছুটা হলেও তার বান্দার প্রতি খুশি হবেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102