রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

পাবনায় মাহফিলে ছুরিকাঘাতে প্রাণ গেল আহত যুবকের।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (পাবনা)
পাবনায় হেমায়েতপুর ইউনিয়নে মসজিদের ওয়াজ মাহফিলের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর জখম আব্দুল্লাহ দিশারি সর্দার (২৩) মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই ঘটনায় তার চাচাতো ভাই কায়সার (১৯) আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে ৮নম্বর ওয়ার্ডের চরঘোষপুর গ্রামে ৬ ডিসেম্বর (শুক্রবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ওয়াজ মাহফিল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে সদর উপজেলার চরঘোষপুরে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলকে কেন্দ্র করে প্যান্ডেলের বাইরে একটি মেলার আয়োজন করা হয়। এই মেলায় কয়েকজন যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এবং এরই জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

হেমায়েতপুর পুলিশ ফাড়ির ইনচার্জ তরিকুল ইসলাম জানান, মাহফিলের প্যান্ডেলের বাইরে তর্কের জেরে এ ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102