রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

১৩০ দিন পর চালু হলো শেরপুর জেলা কারাগার।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বন্ধ থাকা শেরপুর জেলা কারাগার অবশেষে ১৩০ দিন পর চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ১৩ হাজতি নিয়ে নতুন করে শুরু হয় জেলা কারাগারের কার্যক্রম।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের দিন বিকেলে দুর্বৃত্তরা হামলা চালায় শেরপুর জেলা কারাগারে। সে সময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করলে কারাগার থেকে পালিয়ে যায় ৫১৮ বন্দী। এর পর থেকেই বন্ধ হয়ে যায় কারাগার। পরে আসামিদের পার্শ্ববর্তী জামালপুর জেলা কারাগারে বন্দীদের রাখা হয়।
সেই ঘটনার চার মাসের বেশি সময় পর শেষ হয়েছে নির্মাণকাজ। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার জুবাইর হোসেন।
এদিকে এখন পর্যন্ত অনেক জেল পলাতক আসামি গ্রেপ্তার বা স্বেচ্ছায় কারাগারে আসেননি।
স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, কারাগার মেরামতে সংশ্লিষ্টদের চরম গাফিলতির জন্য এত সময় লাগল। চাইলে এক মাসের মধ্যেই কারাগার চালু করা সম্ভব ছিল। এতদিন শুধু আদালতের নির্দেশিতদের পার্শ্ববর্তী জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় পাঠানো হয।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102