রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

পররাষ্ট্র সচিবের ঢাকা সফর নিশ্চিত করলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোওয়াল জানান,পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ৯ডিসেম্বর এক দিনের জন্য ঢাকা সফরে যাচ্ছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক স্বার্থ–সম্পর্কিত নানাবিধ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে তার আলোচনা হবে বলে জানান তিনি।
ভারত–বাংলাদেশের‘ফরেন অফিস কনসালটেশন’(এফওসি) আলোচনা কাঠামোয় দুই দেশের পররাষ্ট্র সচিবদের এই আলোচনা হবে বলে জানানো হয়েছে।দুই দেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে পারস্পরিক স্বার্থ–সম্পর্কিত নানান বিষয় নিয়ে আলোচনা হবে।ঢাকা থাকাকালীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ বা বৈঠক হবে কি না,সে বিষয়ে মুখপাত্র স্পষ্ট করে কিছু জানাননি।তবে তিনি জানিয়েছেন,এফওসির বৈঠক ছাড়াও আরও অনেকের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের আলোচনা হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102