রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঢাকাস্থ খলিলপুর উচ্চ বিদ্যালয় ছাত্র/ছাত্রী কল্যাণ পরিষদের পক্ষ থেকে মেধাবী ও অসহায় পরীক্ষার্থীদের মাঝে অর্থ সহায়তা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
ঢাকাস্থ খলিলপুর উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদে দীর্ঘ ছয় বছর যাবৎ প্রতিষ্ঠিত হয়েছে এটি একটি অরাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন।সংগঠনটি শুরু থেকে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত হন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বিভিন্ন সময় অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংগঠনটি দীর্ঘ ছয় বছর যাবত ১৯১৭ সালের প্রতিষ্ঠিত পাবনা জেলার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী এই স্কুলটির মেধাবী অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন মাসিক বেতন ট্যালেন্ট ফুল বৃত্তি এবং এস এস সি পরীক্ষার্থীদের নিবন্ধনের জন্য অর্থ প্রদান করে থাকেন।তারি ধারাবাহিকতায় ২০২৫ সালের শিক্ষার্থীদের মাঝে খলিলপুর উচ্চ বিদ্যালযয়ের এস,এস,সি পরীক্ষার্থীদেরকে ত্রিশ জন মেধাবী অসহায় ছাত্র/ছাত্রীদের হাতে টাকা তুলে দেন ঢাকাস্থ খলিলপুর উচ্চ বিদ্যালয় ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের সভাপতি,সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যগণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা ঢাকাস্ত খলিলপুর উচ্চ বিদ্যালয় ছাত্র/ছাত্রী কল্যাণ পরিষদের সভাপতি মো: মনিরুল ইসলাম মণি, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমানিক কোষাধাক্ষ্য মো: নুরুল ইসলাম নুরু সহ অন্যান্য সদস্য বৃন্দ এবং আরও উপস্থিত ছিলেন অদ্য বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: মতিনুজ্জামান মতিন অনুষ্ঠানটি পরিচালনা করেন অদ্য বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম এম গোলাম মোস্তফা নয়ন। সাগর কান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: আলিম মন্ডল সহ বীর মুক্তিযোদ্ধা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে বিজয়ের মাসে ১৯৭১ এর মহান শহীদ বীরদের এবং ২০২৪ গণঅবর্ধনের শহীদদের আত্মার মাগফিরাত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

খলিলপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন আমি সততা ও নিষ্ঠার সাথে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এবং শিক্ষার্থীদের মাঝে সুশিক্ষা প্রদানের চেষ্টা করছি । ২০২৫ সালের যে সকল এস,এস,সি পরীক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ রয়েছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং এবছরে আমার বিদ্যালয় আগের তুলনায় অনেক ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। সর্বশেষে তিনি বলেন
ঢাকাস্থ খলিলপুর উচ্চ বিদ্যালয় ছাত্র/ছাত্রী কল্যাণ পরিষদ কে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সংগঠনটির কাছে স্কুলের নতুন ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য স্কুল ড্রেস ও সকল ছাত্র-ছাত্রীদের জন্য কম্পিউটার ল্যাপটপ প্রদানের জন্য আহ্বান জানান।

ঢাকাস্থ খলিলপুর উচ্চ বিদ্যালয় ছাত্র/ছাত্রী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো:মনিরুল ইসলাম মনি তার বক্তব্যে বলেন আমি এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম এইজন্য আমি গর্বিত। আজ এই স্কুলে এসে আমি আমার ছাত্র জীবনের কথা মনে পড়ে গেল।আজ আমি সার্থক এই স্কুলের নামে ঢাকাতে একটি সংগঠন করেছি যতদিন বেঁচে থাকবো এই স্কুলকে বুকে ধারন করে রাখবো ইনশাআল্লাহ। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের কে বলেন তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। তোমাদের মধ্যে যারা গোল্ডেন এ প্লাস পাবে তাদের কে ভর্তির জন্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ।অদ্য সংগঠনের সাধারণ সম্পাদক তার বক্তব্য বলেন আমিও এই প্রতিষ্ঠানের একজন ছাত্র ছিলাম। আমি নিজেকে গর্বিত মনে করি।২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এখনো ৩/৪মাস বাকী আছে প্রায় ১২০দিন মোবাইল ফোন ছেড়ে ভালোভাবে পড়াশোনা করো । সবাইকে ভালো রেজাল্ট করতে হবে এবং এই বছর যেন আমাদের স্কুলটি মেধা তালিকায় থাকে।সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102