রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শেরপুরে সেনাবাহিনীর অভিযানে একটি ট্রাকসহ ভারতীয় ৩০৫ বস্তা জিরা ও ১৪৫ বস্তা কম্বল আটক।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেষা কাকরকান্দি গ্রামে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১টার থেকে ভোররাত পর্যন্ত শেরপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালিয়ে চোরাই পথে আনা ৩০৫ বস্তা ভারতীয় জিরা ও ১৪৫ বস্তায় ৭২১টি কম্বলসহ একটি ট্রাক আটক করেছে।

শেরপুর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে,এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ান এর নেতৃত্বে ক্যাপ্টেন রাফিউল,লেফটেন্যান্ট সানজিদ ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরাস উদ্দিনসহ সেনা সদস্যরা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামে বৃহস্পতিবার গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত জনৈক রহুল আমীনের বাড়ির পাশে গোয়ালঘরসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় গোয়াল ঘর থেকে ১০০ বস্তা কম্বল ও কলাবাগান থেকে ৪৫ বস্তা কম্বলসহ ৭২১টি ভারতীয় কম্বল উদ্ধার করে এবং উদ্ধারকৃত কম্বলের বাজার মূল্য ২৮ লাখ ৮৪ হাজার টাকা। এছাড়াও ৩০৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃত জিরার বাজার মূল্য ৫৪ লাখ ৯০ হাজার টাকা। একটি ট্রাক এর মূল্য ৩০ লাখ টাকা এতে এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ১কোটি ১৩ লাখ ৭৪ হাজার টাকা।

আটককৃত জিরা, কম্বল ও ট্রাকসহ আনুমানিক বর্তমান বাজার মূল্য ১ কোটি ১৩ লাখ ৭৪ হাজার টাকা।

এব্যাপারে শেরপুর সেনা ক্যাম্পে সূত্র সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটক ট্রাকসহ ভারতীয় কম্বল ও জিরা নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102