
স্টফ রিপোর্টারঃ
প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে ১৫০ কিলোমিটার পথ হেঁটে চট্টগ্রাম থেকে কক্সবাজার এর উদ্দেশে যাত্রা শুরু করেছে ঢাকা জেলা রোভার এর তিনজন গার্ল ইন রোভার।
সুমি চাকমা – আমরা স্কাউট গ্রুপ।
শামীমা সুলতানা শাম্মী- আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপ।
মোসাঃ আকিদা রিনি- একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ।
তাসলিমা শাহনূর- লিডার এর সার্বিক পর্যবেক্ষণে
০৫ তারিখ থেকে শুরু করে ০৯ ডিসেম্বর ২০২৪ইং কক্সবাজার গিয়ে শেষ হবে।
যাত্রাপথে তারা বিভিন্ন শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে জনমনে সচেতনতা, দুর্নীতিরোধ, প্লাস্টিক বর্জন, জলবায়ু রক্ষা, পলিথিনের বিকল্প ব্যবহার বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা করবেন।
এ বিষয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, এপিবিএন স্কাউট গ্রুপ থেকে এই প্রথম নারী স্কাউট সদস্য পরিভ্রমণে যাচ্ছেন বিষয়টি খুব আনন্দের। সেই সঙ্গে ঢাকা জেলা সহ সকল জেলার ইউনিটের মেয়েরা তাদের দেখে অনুপ্রাণিত হবে এবং ভবিষ্যতে পরিভ্রমণের উদ্দেশে যাত্রা করবেন। আমি তাদের মঙ্গল কামনা করি।

আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কাউট গ্রুপের যুগ্ম সম্পাদক(সংগঠন) আহসান উল্লাহ খান বলেন
১৯০৭ সালে ব্যডেন পাওয়েলের হাত ধরে স্কাউট আন্দোলন শুরু হয়।
মেয়েরা র্যাম্বলিং এ যাবে, কথাটা শুনলেই অনেকে বড় বড় চোখ করে তাকায়…,
বলে, মেয়েরা পারবে ১৫০ কিলোমিটার হাঁটতে…?
স্কাউটিং এ ইমপসিবল বলে কোন কথা নেই। স্কাউটরা যেকোন কাজে “যথা সাধ্য চেষ্টা করে”।
রোভার স্কাউটদের জন্য সর্বোচ্চ অ্যাওয়ার্ড হলো,প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড। প্রেসিডেন্ট রোভার স্কাউট অর্জনের জন্য নির্দিষ্ট প্রোগ্রাম সম্পূর্ণ করতে হয়। এ প্রোগ্রামের একটি বড় অংশ র্যাম্বলিং।
র্যাম্বলিং এ ৫ দিনে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেটে পাড়ি দিতে হয়। এ র্যম্বলিং বাস্তবায়ন করতে রোভার সদস্যদের প্রতিদিন ৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। সবকিছু ঠিক থাকলে তাদের এই র্যম্বলিং ০৯/১২/২০২৪ইং তারিখে সম্পূর্ণ করবে। রোভারদের জন্য সুস্থতা, শুভেচ্ছা ও শুভকামনা রইল।