রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নিষ্ঠুর আচরন পরিহার করে আইনের মাধ্যমে জনগনের সেবা নিশ্চিত করাই পুলিশের প্রধান কাজ-ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

অদ্য (৫ডিসেম্বর) খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশের খাগড়াছড়ি পার্বত্য জেলায় আগমন উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিশেষ কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ ডিআইজির নিকট নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। ডিআইজি অত্যন্ত মনোযোগ সহকারে বিভিন্ন থানা-ফাঁড়ি থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মাহমুদা বেগমের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ।

উক্ত বিশেষ কল্যাণ সভায় ডিআইজি জেলার সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সকল পুলিশ সদস্যদেরকে জনমুখী পুলিশিং করার নির্দেশ প্রদান করেন।

এসময় ডিআইজি সমস্যা সমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য প্রতিশ্রুতি প্রদান করেন।

তিনি আরো বলেন যে, নিষ্ঠুর আচরন পরিহার করে আইনের মাধ্যমে জনগনের সেবা নিশ্চিত করাই পুলিশের প্রধান কাজ।

পুলিশের আচরণ এবং ব্যবহারে যেন কোনোভাবেই কোন মানুষ কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে ও থানা পুলিশের সেবার মান বৃদ্ধি করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগণ, ডিআইও-১, ওসি ডিবি সহ সকল ইউনিটের পুলিশ সদস্য বৃন্দ।

বিশেষ কল্যান সভা শেষে ডিআইজি মহোদয় খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেড সংলগ্ন বাগানে আমের চারা রোপন করেন এবং সকলকে বৃক্ষরোপনে উৎসাহিত করেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102