রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মানবতার ধর্মে কখনো জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের স্থান নেই – ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধ –
বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) খাগড়াছড়ি সদর পৌর টাউনহলে জেলা পুলিশের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান’প্রতিপাদ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলায় সকল ধর্মাবলম্বীদের সাথে জেলা পুলিশের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশের শুরুতে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল পাহাড়ের উন্নয়ন ও শান্তি রক্ষায় এ ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।তিনি বলেন,”সম্প্রীতি রক্ষার জন্য পারস্পরিক সম্মান ও সহযোগিতা অপরিহার্য।

উক্ত সমাবেশে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ।
সংঘাত ও সংঘর্ষের অবসান ঘটিয়ে শান্তি বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য।
তিনি বলেন,মানবতার ধর্মে কখনো জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের স্থান নেই।

তিনি আরো বলেন,আমাদের সকলকে মিলেমিশে কাজ করতে হবে।জুলাই-আগস্টের ঘটনায় শান্তি বজায় রাখায় খাগড়াছড়ি জেলাবাসীকে ধন্যবাদ জানান তিনি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পাহাড়ে সব ধরনের সহায়তায় পুলিশ জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং দুষ্কৃতিকারী যেই হোক তাদের আইনের আওতায় এনে শাস্তির হুশিয়ারী দিয়ে স্থানীয়দের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানান।

এসময় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খাগড়াছড়ি পার্বত্য জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ তথা বিশ্বের মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

খাগড়াছড়ি একটি সম্ভাবনাময় অঞ্চল। এখানকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে ধ্বংস করতে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য পাহাড়ি ও বাঙালির মধ্যে সুসম্পর্ক স্থাপন করে এ অঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মাহমুদা বেগম সহ খাগড়াছড়ি পার্বত্য জেলার উর্ধ্বতন কর্মকর্তাগণ জেলার সকল ধর্মের গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং জেলার প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102