রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ভারত যদি সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে বাংলাদেশের ১৮ কোটি মানুষ চুপ করে বসে থাকবে না।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে শীতলক্ষ্যা নদীর পাড়ে নারায়ণগঞ্জ শহরের ৩ নম্বর মাছঘাট এলাকায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএ’র চলমান উন্নয়ন প্রকল্প কার্যক্রম পরিদর্শনেকালে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) সাখাওয়াত হোসেন বলেন,ভারত একটি বৃহৎ দেশ,আমরা তার পাশে একটা ছোট প্রতিবেশী। প্রতিবেশী দেশ ভারত যদি সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে বাংলাদেশের ১৮ কোটি
মানুষ চুপ করে বসে থাকবে না। ভারতীয় কিছু মিডিয়া ও রাজনৈতিকবিদ এই অস্থিরতা সৃষ্টির পেছনে ইঙ্গিত দিচ্ছে। ভারত- বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা নষ্ট হলে ভারতের ক্ষতি হবে, বাংলাদেশ নয়। ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য এটা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি আরো বলেন,প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো হওয়া উচিত। এখন তারা যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায়, তাহলে আমরা তো সবসময় চুপ থাকবো না। আমাদের মিডিয়াও চুপ থাকবে না। এইটা কি ভালো লক্ষণ? ভালো লক্ষণ না। এখন ওনারা একজনকে পছন্দ করেন সেজন্য এখানে (বাংলাদেশ) অস্থিতিশীল করতে হবে? বাংলাদেশ অস্থিতিশীল না, কথার কথা যদি (অস্থিতিশীল) হয়ও, তাহলে ওনারা কি আরামে থাকতে পারবে? আঠারো কোটি লোকের দেশ এটা। সুতরাং আমি মনে করি না, ভারতের সরকার এ ধরনের কোনো ব্যাপারে আছে। এইগুলো মিডিয়া আছে, কিছু পলিটিক্যাল পার্টি আছে, তারা মনে করে এইগুলো করে তারা ভোট পাবে। এইটা তাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি, ভারতের সাথে যে সম্পর্ক আছে সেইটা নষ্ট হলে ভারতের ক্ষতি হবে, আমাদের না।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএ’র চলমান উন্নয়ন প্রকল্প কার্যক্রম পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত হোসেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন।
যদি অস্থিতিশীল হয় তাহলে তারাও ভালো থাকতে পারবেন না।

এসময় পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী ড্রেজিং রকিবুল ইসলাম তালুকদার, বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর ও পরিবহন) একেএম আরিফ উদ্দিন, বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মো. মোস্তাফিজুর রহমান, বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দর উপ-পরিচালক (বওপ) মোবারক হোসেন মজুমদার, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মনোয়ার হোসেন শোখন, ৩নম্বর মাছ ঘাট মৎস ব্যবসায়ীরা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102