রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা পূর্বপরিকল্পিত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব ও মহাসচিব অধ্যাপক আব্দুল করিম খান তারা এই প্রতিবাদ জানিয়েছেন।

ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু উগ্রবাদীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কওমী মাদ্রাসা ভিত্তিক বৃহৎ রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোট। দলটি বলছে, একটি স্বাধীন-সার্বভৌম দেশের হাইকমিশনে ভাঙচুর চালানো ও জাতীয় পতাকায় আগুন দেওয়া আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

বিবৃতিতে দলের এই দুই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা পূর্বপরিকল্পিত এবং হাইকমিশনের ভেতর ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনে আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট হুমকি।পাশাপাশি ভারতীয় কিছু গণমাধ্যমে অব্যাহত অপপ্রচার উগ্রবাদী গোষ্ঠীগুলোকে আরও উসকে দিচ্ছে। এসব উদ্বেগজনক ঘটনা কূটনৈতিক রীতি-নীতির প্রতি চরম আঘাত।

বিবৃতিতে তারা আরও বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এই দেশে সকল ধর্মের মানুষ নিরাপদ। এই সম্প্রীতি নষ্টের গভীর ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হিন্দু-মুসলিমসহ সকল ধর্ম-বর্ণের মানুষ বদ্ধপরিকর।

ভারত সরকার ও দেশটির জনগণের প্রতি অনুরোধ জানিয়ে ইসলামী ঐক্যজোটের এই দুই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্খার প্রতি আপনারা শ্রদ্ধাশীল হবেন। আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল যেন উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি না হয়। আমরা চাই উভয় দেশের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। বাংলাদেশও বিশ্বের সকল দেশের কাছে একই নীতি আশা করে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102