রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে উজ্জীবিত ডিএনসি ঢাকা মেট্রো উত্তর কার্যালয় মাদকবিরোধী বিশেষ অভিযান।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

বিষেশ প্রতিনিধি :

বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে উজ্জীবিত ডিএনসি ঢাকা মেট্রো উত্তর কার্যালয় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এর উপপরিচালক জনাব শামীম আহম্মেদ এর নেতৃত্বে ও উত্তরা সার্কেলের এনফোর্সমেন্ট টিম ঢাকা মহানগরীর সবুজবাগ থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৭০০ পিস ইয়াবাসহ ০১(এক)জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ সাহাবুদ্দিন(৪৩), পিতা- মৃত: খোরশিদ আলম , মাতা- মৃত: মাজেদা বেগম, স্থায়ী সাং- নেমতাবাদ। গ্রামের বাড়ি হলে ,ডাকঘর- বিনাকুঠি, ওয়ার্ড নং-০৫ , থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া।

উপর্যুক্ত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক সংশ্লিষ্ট থানায় ০১(এক)টি মামলা দায়ের পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, গ্রেফতাকৃত আসামীকে গত ০৫/০৬/২০২৪ ইং তারিখে ৩৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতারপূর্বক যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে থাকে। সম্প্রতি জেল থেকে জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102