
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা :
চাঞ্চল্যকর আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামী রনি ওরফে বড় রনি (২২) ২৯ শে নভেম্বর শুক্রবার রাতে শিবালয়ে গ্রেফতার। জামালপুরে ট্রেনে ডাকাতিকালে এক ব্যক্তিকে হত্যা মামলার আমৃত্যু কারাদন্ডের সাজাপ্রাপ্ত আসামী মানিকগঞ্জের শিবালয়ের, শিমুলিয়া ইউনিয়নের শওকত আলীর ছেলে রনি। ১৩/০৫/২০১১ সালের বিশেষ দায়রা জর্জ আদালত জামালপুরে ১নং মামলার পলাতক আসামী।
৩০২/৩৪ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত। শিবালয় থানার অফিসার ইনচার্জ এ. আর. এম. আল মামুন এ সংবাদের সত্যতা স্বীকার করে বলেন আসামী আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।