রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

যৌথ বাহিনীর সহায়তায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১১৭ বোতল ফেন্সিডিল ০২ জন গ্রেপ্তার।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

রনি :

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ‘মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ’ গড়ার দৃঢ় প্রত্যয়ে সংঘবদ্ধ মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর সার্বিক নির্দেশনায় এবং ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক জনাব মোঃ মানজুরুল ইসলাম এর তত্ত্বাবধানে কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ ও মতিঝিল; সার্কেলের পরিদর্শক জনাব মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের একটি বিশেষ টিম যৌথবাহিনী (সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ) এর সহযোগিতায় নারায়ণগঞ্জ বন্দর থানাধীন হরিপুরের কুখ্যাত মাদক কারবারি নুর হোসেন ও ডিশ মনির এর মাদক আস্তানায় প্রায় ৯/১০ ঘন্টা মাদকবিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযান পরিচালনাকালে ১১৭ বোতল ফেন্সিডিল ও নগদ ২,০৯,৬০০ টাকাসহ নারায়ণগঞ্জের হরিপুরের কুখ্যাত মাদক কারবারি ডিশ মনিরসহ ০২জনকে গ্রেপ্তার করা হয়।২ জন আসামি গ্রেপ্তার সহ ১জন পলাতক আসামির পরিচয় হলো মোঃ নুর হোসেন (৪৫) (পলাতক), পিতা- মৃত. আঃ করিম মাতব্বর, মাতা- সমর্ত বান, মোসা. ফাতেমা বেগম (৩৬) (গ্রেফতার), স্বামী- মোঃ নুর হোসেন, মাতা- মৃত. মনোয়ারা বেগম, মোঃ মনির হোসেন ওরফে ডিশ মনির (৫০) (গ্রেফতার), পিতা- মৃত. আব্দুল করিম মাতব্বর, মাতা- সমর্ত বান,সর্বঠিকানাঃ গ্রামঃ হরিপুর, ওয়ার্ড নং- ২৭, পোস্টঃ মদনপুর, থানাঃ বন্দর, জেলাঃ নারায়ণগঞ্জ।

সম্প্রতি ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) কর্তৃক আটককৃত টেকনাফভিত্তিক ইয়াবা কারবারিদের জিজ্ঞাসাবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সন্নিকটে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন হরিপুর গ্রামে একটি মাদক পাচারকারি চক্রের সন্ধান পাওয়া যায়। প্রাপ্ত তথ্য যাচাইকালে জানা যায়, ইতোপূর্বে ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে এপিবিএন ও পুলিশের সহায়তায় একই বাড়িতে নকল ইয়াবা ও ফেন্সিডিল তৈরির কারখানার সন্ধান পাওয়া গিয়েছিল। চক্রটি পুনরায় ঢাকার বিভিন্ন স্থানে ইয়াবা ও ফেন্সিডিল সরবরাহ করছে মর্মে গোপন তথ্য পেয়ে গতকাল রাতে যৌথবাহিনী (সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ) এর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারি ও ০৭ মামলার আসামী মোঃ নুর হোসেন (৪৫) বাড়ি থেকে পালিয়ে যায়। এসময় তার বসতঘর তল্লাশি করে ১১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির নগদ ২,০৯,৬০০ টাকা জব্দ করা হয় এবং মোঃ নুর হোসেন (৪৫) এর প্রধান সহযোগী চিহ্নিত মাদক কারবারি ও ১৩ মামলার আসামী মোঃ মনির ওরফে ডিশ মনির (৫০) এবং অপর সহযোগী তার স্ত্রী মোসা. ফাতেমা বেগম (৩৬)কে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় নারায়নগঞ্জ বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই অপরাধের সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাদন্ড এবং সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্যদের আটক করতে অভিযান চলমান আছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102