রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বকশীগঞ্জে পৈতিক সম্পত্তি বেদখল করে ভোগ করছেন আওয়ামী লীগ নেতা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পাখি মারা গ্রামের পৈতিক সম্প্রতি বেদখলের অভিযোগ উঠেছে সানোয়ার হোসেন গংদের উপর। গত ২১/১১-২০২৪ ইং তারিখে জামালপুর জেলা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন বাদী মোঃ আরিফ( ৩৮) পিতা মৃতঃ আজিজুল হক চর কাউরিয়া পাখি মারা, বকশীগঞ্জ, জামালপুর।অভিযোগে প্রকাশ থাকে যে,বিগত ২১-১১-২০২৪ ইং তারিখে সকাল আনুমানিক ১০ ঘটিকায় জামালপুর বিজ্ঞ আদালতে হাজির হয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৩৬ নং আইনের ৪(২) খ(২)/৭(ক)৮/১৬ ধারায় মামলা দায়ের করেন বাদি মোঃ আরিফ। এজাহারে উল্লেখ আছে বিবাদী মোঃ সানোয়ার হোসেন আওয়ামী লীগ নেতা,প্রতারক,ভূমি দস্যু, লাঠিয়াল, এবং খারাপ প্রকৃতির লোক। আসামি গণ পরস্পর আত্মীয়। উক্ত মামলার বাদী মোঃ আরিফ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান তফসিলকৃত ভূমির আরওআর খতিয়ান নং ৪৪৩ বিআরএস খতিয়ান নং ১৮৫, আরওআর দাগ নং ১২৩৬,১২৪২,১২৪৩ বিআরএস দাগ নং ৩০৪২,৩০৪৩,৩০৪৪ জমির পরিমান যথাক্রমে, ৭০ শতাংশ।
৫২ শতাংশ ও ৪৪ শতাংশ একুনে ১৬৬ শতাংশের কাতে ৩১.১/২ শতাংশ ভুমি তার বেদখল আছে। উক্ত ৩১.১/২ শতাংশ ভুমি বিবাদিগণ দীর্ঘ ১৭ বছর যাবত বিগত সরকারের আমলে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় দলীয় প্রভাব দেখায়, ফলে বাদীপক্ষ সেই ভূমিতে প্রবেশ করতে পারে নাই। প্রবেশ করতে গেলে বিবাদী মোঃ সানোয়ার ও তার আত্মীয়রা নানা ধরনের মামলা হামলার হুমকি দেন এবং বলেন উক্ত ভুমিতে জোড়পূর্বক প্রবেশ করতে চাইলে তাকে খুন জখম করে ঘুম করে ফেলবে। বাদী মোঃ আরিফ ভয়ে নিরুপায় হয়ে দীর্ঘ আওয়ামী শাসনামলে দাবীকৃত ভুমিতে প্রবেশ করতে পারে নাই। বাদী মোঃ আরিফ প্রাণভয়ে জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাংবাদিকদের মাধ্যমে সুষ্ঠ বিচারের দাবীতে সরকারের কাছে প্রার্থনা করেন।তিনি আরো বলেন,পৈতিকসুত্রে ওয়ারিসমূলে আমার যতটুকু পাওনা আমাকে বুঝায়ে দেওয়া হোক,এর বেশি আমার আর চাওয়া নাই।
এই বিষয়ে বিবাদী মোঃ সানোয়ার হোসেন গংদের সাথে যোগাযোগ করলে, তারা বিষয়টি সম্পুর্ন ভিত্তিহীন বলে অস্বীকার করেন এবং তারা বলেন,এই বিষয়ে আদালতে মামলা চলমান আছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102