রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

টঙ্গীতে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাহাবুদ্দিন ও কিং বাবু।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী ভরান মাজার বস্তুিতে হিরোইন ব্যবসায়ী রবিউল ইসলাম বাবু (কিং বাবু) ও শাহাবুদ্দিনের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।

গত ৫ আগষ্ট সৈরাচারী আওয়ামীলীগ সরকারের পতনের পর টঙ্গীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামী মোঃ সাহাবুদ্দিন ওরফে (দাবারু) সহ তার সহযোগী নাইমুল ইসলাম বাবু কর্তৃক টঙ্গীর ভরাণ মাজার বস্তিতে আধিপত্ত্য বিস্তারের মাধ্যমে ঘর-বাড়ি দখল এবং মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে দিয়ে চালিয়ে যাচ্ছে জমজমাট হিরোইন সহ বিভিন্ন মাদক কারবারি।

অপরদিকে এই হাজীর মাজার বস্তির শীর্ষ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম বাবু (কিং বাবু) একাধিক মাদকদ্রব্যের মামলা মাথায় নিয়ে অবৈধ মাদক ব্যবসার টাকায় নামে বে-নামে গড়ে তুলেছেন একাদিক বাড়ী গাড়ী।

স্থানীয় বিভিন্ন সূত্রে ও সরোজমিনে ঘুরে জানা গেছে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা এলাকার হাজী মাজার বস্তির বাসিন্দা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক সম্রাট মোঃ সাহাবুদ্দিন ওরফে (দাবারু) ও রবিউল ইসলাম বাবু ( কিং বাবু) আওয়ামীলীগ সরকারের পতনের পর বস্তিতে এসে আধিপত্ত্য বিস্তারের মাধ্যমে বস্তির ঘর-বাড়ি দখলের পাশাপাশি বস্তিবাসীর উপর অত্যাচার করাসহ তার মনোনীত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমান টাকা নিয়ে জমজমাট ভাবে হিরোইন,ফেন্সিডিল,ইয়াবা,গাজা,দেশী মদের ব্যবসা শুরু করেছে।

দেশের বর্তমান অবস্থাকে পুঁজি করে এক সময়কার শীর্ষ মাদক ব্যবসায়ী বর্তমানে তারা নিজেকে একটি রাজনৈতিক বিএনপির দলের শীর্ষ নেতাদের সহযোগী পরিচয়ে সাহাবুদ্দিন ওরফে দাবারু ও রবিউল ইসলাম বাবু (কিং বাবু)

তাদের পুরোনো নারী স্যালসম্যান সিন্ডিকেটের মাধ্যমে অনেকটা প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা।

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী সহ বিভিন্ন থানার একাধিক চার্জসিটভূক্ত মাদক মামলার আসামী এবং দেশের বিভিন্ন থানায় তার নামে রয়েছে একাধিক মাদক মামলা।

এছাড়াও সে র‌্যাবের বন্দুক যুদ্ধে নিহত এক সমময়কার শীর্ষ মাদক ব্যবসায়ী বাচ্চুর সহযোগী

মাদক কারবারি বাচ্চু নিহত হওয়ার পর থেকে জামালপুর জেলার ইসলামপুর থানার আইরমারী গ্রামের সবল শেখের ছেলে মোঃ সাহাবুদ্দিন ওরফে দাবারু অন্য দিকে টঙ্গী ছেড়ে পালিয়ে যায়।

আওয়ামীলীগ সরকারের আমলে জামালপুরের এক সাংসদ এবং মন্ত্রীর আর্শিবাদপুষ্ট হয়ে এবং উনার মাধ্যমে মাদকের মামলাগুলো থেকে জামিনে ছাড়া পেয়ে এবং আওয়ামীলীগ সরকারে পতনের পরপরই টঙ্গীতে ফিরে এসে সহোযুগী কিং বাবুকে সাথে নিয়ে ভরান হাজী মাজার বস্তিতে আধিপত্ত্য বিস্তারের মাধ্যমে পূণরায় মাদক ব্যবসা শুরু করেছে বলে জানান স্থানীয়রা।

অন্য দিকে ময়মনসিংহ মুক্তাগাছা থানা এলাকার রবিউল ইসলাম বাবু কর্মের সন্ধানে টঙ্গী এসে জরিয়ে পরে মাদক ব্যাবসায়।

মাদক কারবারি দাবারু ও বাবু কে মোটা অংকের টাকা দিয়ে হিরোইন ব্যাবসা চালিয়ে যাচ্ছে হেলেনা।
হেলেনার বাড়ীর গেইটের সামনে টিকিট কাউন্টারের মতো হিরোইন বিক্রি করছে হেলেনা।

আরেক মাদক ব্যবসায়ী ডাবলু মাদক সম্রাট দাবারুকে মোটা অংকের টাকা দিয়ে মাদক ব্যবসা করছে বলেও এলাকাবাসীর অভিযোগ।
এলাকাবাসী জানান এই মুহূর্তে এই মাদক ব্যবসায়ীদের লাগাম টেনে না ধরলে ধংশ হবে সমাজ নষ্ট হবে যুব সমাজ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102