শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সেনাবাহিনীর মূলমন্ত্র সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :-
সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

২৬ নভেম্বর মঙ্গলবার শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয় ও গুইমারা কলেজ সহ উপজেলার ৯টি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদেরকে নিয়ে বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের জনগণের সেবায় নিয়োজিত রয়েছে এবং পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গুইমারা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বিভিভন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি উৎসাহ উদ্দীপনা বাড়াতে পড়ালেখায় মনোযোগী হওয়ার আদলে খেলাধুলা, চিত্রাঙ্কন, রচনাসহ নানান প্রতিযোগিতার আয়োজন করেন সিন্দুকছড়ি জোন।

এসময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সিন্দুকছড়ির জোন কমাজার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি । গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনের পদস্থ কর্মকর্তা, শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102