রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

গাছ তলায় আশ্রয় হলো অসহায় এতিম নাসরিন ও কোলের ফুটফুটে শিশুটির।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি:
পৃথিবী কতোটা নিষ্ঠুর তা জানে এই মা! কোলের ফুটফুটে শিশুটিকে নিয়ে গাছতলায় বসবাস করছেন অসহায় নাসরিন ও তার ফুটফুটে কোলের কন্যা শিশুটি,দেখার কেউ নেই। নেই দু-মুঠো ভাতের কোনো নিশ্চয়তা। বিগত দুই মাস ধরে জরাজীর্ণ অবস্থায় ঝিনাইদহের ফায়ার সার্ভিসের সামনে পাবলিক হেল্থ জামে মসজিদের ঈদগাঁহের পাশে একটি গাছ তলায় বসবাস করছেন এই অসহায় এতিম মিহলা ও তার একটি ছোট্ট শিশু। একটি মানুষের মৌলিক চাহিদা দিতে রাষ্ট্র বাধ্য কিন্তু এই রাষ্ট্র কি তার কোনো সুবিধা দিচ্ছে? মানুষ হয়ে আসুন আমরা মানুষের পাশে দাড়াই।
তার সাথে কথা বলে মনে হয় তিনি বেশ ভালো পরিবারের মেয়ে,কথাবার্তা বেশ মার্জিত ও ভদ্রতার স্পষ্ট ছাপ,তিনি জানান ইতিপূর্বে দিনি ঝিনাইদহের সদর হসপিটালের কাজ করতেন, সম্প্রতি শারীরিক ভাবে অসুস্থ হবার কারনে কাজটি চলে যায়, ঘর ভাড়া দেবার কোনো উপায় নেই, যার কারনে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন একমাত্র কোলের শিশুটি নিয়ে, পথে পথে ঘরতে ঘুরতে অবশেষে এখানে এসে আশ্রয় নিয়েছেন। তার বাবা মা ভাই বা স্বামী কেউই নেই। কোনো মানুষের কাছে সাহায্য সহযোগীতাও তিনি চেয়ে বেড়ান না, কেউ খেতে দিলে খান,আর না দিলে এই ছোট্ট বাচ্চাটিসহ সারা দিন রাত না খেয়েই পড়ে থাকেন এই গাছ তলায়। এই শীতে ছোট্ট এই শিশুটিকে নিয়ে স্বামী হারা, বাবা মা হারা এই এতিম মহিলাটি গাছতলায় না খেয়ে দিন পার করছেন।
স্থানীয় জনগণ সাংবাদিকদের মাধ্যমে জানান,
ঝিনাইদহের সমাজসেবা ও স্থানীয় সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করছি,আপনারা আসুন এই মাসুম বাচ্চা ও মহিলার পাশে দাড়ান তাদের জন্যে কোনো ভাবে একটি ঘরের ব্যবস্থা করা যায় কিনা সেটা দশজনে মিলে চেষ্টা করুন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102