রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বিদেশী মদ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে ঠাকুরগাঁও জেলা যুবমহিলা লীগের নেত্রীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি :

বিদেশী মদ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে ঠাকুরগাঁও জেলা যুবমহিলা লীগের নেত্রীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত গভীর রাতে জেলা শহরের বসিরপাড়ার এলাকার জিল্লুর রহমানের বহুতল ভবনে সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় ওই বাসা থেকে বিদেশী মদের কয়েকটি বোতল উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলো, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাসিন্দা রোজিনা আক্তার তাঁর স্বামী তফিজুল, শহরের ইসলামবাগ এলাকার বাসিন্দা আশা চৌধুরী ও জেলা হরিপুর উপজেলার বাসিন্দা লিজা আক্তার। তবে রোজিনা আক্তার ও আশা চৌধুরী জেলা যুবমহিলা লীগের নেত্রী বলে জানা গেছে। আর লিজা আক্তারের রাজনৈতিক পরিচয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

পুলিশ জানায়, পৌরশহরের বসিরপাড়া এলাকায় ওই বাসাটি ভাড়া নিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তারা। এমন অভিযোগেই এলাকাবাসী থানায় খবর দিলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা বেশকিছু বোতলের মাদক ওয়াশরুমে ঢেলে বোতল খালি করে রাখে। তারপরেও কয়েকটি বোতলে বিদেশী মদ পাওয়া যায়। অভিযানে সময় দেখা গেছে চারতলা ভবনের প্রতিটি ইউনিটের রুমগুলোতে বিছানা রয়েছে। এসব কক্ষেই শুধু নারীদের পাওয়া গেছে। কোন পুরুষ ছিল না রোজিনার স্বামী ছাড়া। নারীরা বলছিলেন তারা নাকি সিঙ্গেল হিসেবেই বাড়ি ভাড়া নিয়ে থাকতো।
দীর্ষ সময় তল্লাসীর পর মাদক উদ্ধার ও দেহ ব্যবসার সাথে জড়িত তারা এমন অভিযোগেই চারজনকে আটক করে সদর থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযান শেষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডেরও অভিযোগ রয়েছে।আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

বহুতল ভবনটি মালিক জিল্লুর রহমান। তিনি জেলার পীরগঞ্জ উপজেলার একটি কলেজের শিক্ষক বলে জানা গেছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102