রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় দৃষ্টি প্রতিবন্ধী আহত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ থেকে ঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানাগেছে। (২৩ নভেম্বর শনিবার বেলা সাড়ে দশটার সময় কোটচাঁদপুর রেল স্টেশনের অদুরে এই দূর্ঘটনার শিকার হন ঐ দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ।

যশোরের চৌগাছা উপজেলার স্বরুপপুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী মোঃ নবী মিয়া (৬০) পিতা অজ্ঞাত আজ সকালে স্টেশনের কাছে এই দূর্ঘটনার শিকার হন বলে স্হানীয়রা জানান।

স্থানীয়রা জানায়,সকালে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে। এ সময় বৃদ্ধের মাথা, মুখমন্ডল ও ঘাড় রক্তাক্ত জখম হলে দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক ডাক্তার শারমিন আক্তার সকাল এগারোটার সময় স্হানীয়রা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা সেবা শেষে রোগীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। চিকিৎসক জানান রোগীর মাথা, মুখমণ্ডল, ঘাড়ে রক্তাক্ত জখম অজ্ঞান অবস্থায় হাসপাতালে আসায় তার পিতার নাম জানা যায়নি।

এবিষয়ে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ রুহুল আমিন এর নিকট জানতে চাইলে তিনি জানান সকালে ঢাকাগামী চিত্রা ট্রেনের সাথে ধাক্কা লেগে পড়ে যায় ঐ বৃদ্ধ লোক। এরপর স্হানীয়রা দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। আমার স্টেশন এরিয়ার বাহিরে এই ঘটনা ঘটে। আমি সংবাদ পেয়ে সেখানে যাওয়ার পূর্বে সেখান থেকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আমি যেয়ে দেখতে পায়নি। কলেজ সংলগ্ন রেল গেট ও আমার স্টেশন এরিয়ার মাঝখানে এই ঘটনা ঘটে। শুনেছি লোকটি প্রতিবন্ধী। এখন কেমন আছেন আমি জানিনা। তবে আমার স্টেশন এরিয়ার বাহিরের ঘটনা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102