রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কুড়িগ্রামে শ্রমিক লীগ নেতাকে শ্রমিক দলে রাখার পায়তারা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা শ্রমিক লীগের সদস্য মোহাম্মদ আলীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলে নেতৃত্ব দেয়ার পায়তারার কারনে ক্ষোভ প্রকাশ করছেন বিএনপি ও শ্রমিকদলের সকল ইউনিটের নেতাকর্মীরা।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ত্যাগী ও বিএনপির আদর্শের নেতৃত্ব চায় নেতাকর্মীরা।

জানা গেছে, সাবেক শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা শ্রমিক লীগের সদস্য মোহাম্মদ আলীকে রংপুর বি়ভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক ও সদ্য বিলুপ্ত কুড়িগ্রাম জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান এর পক্ষের লোকজন জাতীয়তাবাদী দল বিএনপির শ্রমিক দলের নেতৃত্ব দেয়ার পায়তারা করেছেন। নিজের স্বার্থ হাছিলে দলের ভাবমূর্তি নষ্ট করার এমন ভুমিকায় তীব্র নিন্দা জানাচ্ছেন শ্রমিক দলের সকল ইউনিটের নেতাকর্মীরা।তাদের দাবী শ্রমিক দলের কমিটিতে এমন উদ্দেশ্য প্রনোদিত আওয়ামী দোসর মোহাম্মদ আলীকে দলে কোন অবস্থায় যেন স্থান দেয়া না হয়।
কুড়িগ্রাম জেলা শ্রমিকদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিয়ার রহমান বলেন, শ্রমিক লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলীকে জেলা শ্রমিকদল অথবা বিএনপিতে জায়গা দেয়ার কোন সুযোগ নেই।এহেন কাজে যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের কারনে দলীয় ব্যবস্থা নেয়া উচিত।

কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সোনালী ব্যাংক সিবিএ নেতা মোঃ আঃ জলিল বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ ধারন করে দলের ভবিষ্যৎ চিন্তা করে কাজ করা উচিত। কোন অবস্থায় যেন আওয়ামী দোসর দলে স্থান না পায়।মোহাম্মদ আলী বর্তমানেও আওয়ামী শ্রমিক লীগের কমিটিতে পদ পদবী নিয়ে আছেন। তাকে কোন ক্রমে কমিটিতে অন্তর্ভুক্ত করা হলে জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ নষ্ট হবে বলে জানান তিনি।

কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও নব নিযুক্ত অতিরিক্ত পিপি এ্যাড.আশরাফ আলী বলেন, দলের ভাবমূর্তি বিনষ্ট করতেই আওয়ামী শ্রমিক লীগের নেতা মোহাম্মদ আলীকে দলে ভিড়াতে একটি মহল ষড়যন্ত্র করতেছে যা অত্যান্ত নিন্দনীয় ও দুঃখজনক, একজ রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান তাদের নিজ গ্রুপের স্বার্থে এরকম কাজে জরিত বলে মনে করি। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102