রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

পাবনায় মায়ের আঁচল ক্লিনিকে নির্বাহী ম্যাজিস্ট্রট কতৃক অভিযান।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (পাবনা)

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) পাবনার তথ্যানুযায়ী পাবনা’র মায়ের আঁচল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান রুবেল এর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়া ও রেজিষ্টার্ড চিকিৎসক ছাড়া রোগী ভর্তি ও অপারেশন করার দায়ে ক্লিনিকের স্বত্তাধিকারী আবু সাইদ’কে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, একমাসের কারাদণ্ড ও সিভিল সার্জনের অনুমতি ব্যাতিত ক্লিনিক পরিচালনা স্থগিত করার নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান রুবেল।

অভিযানে ক্লিনিকের বিভিন্ন কক্ষ থেকে প্রাপ্ত কন্ডম সহ অন্যান্য আলামত জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। একটি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে জন্মনিরোধক (কন্ডোম), যৌন উত্তেজক ছিরাপ ও ক্লিনিকের চতুর্পাশে অগণিত ফেন্সিডিলের বোতল দেখে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ব্যক্তিবর্গ।

নাম প্রকাশ না করার শর্তে,মায়ের আঁচল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আশপাশের একাধিক যুবক বলেন, অনেক পুর্ব থেকেই এই ক্লিনিকে দেহ ব্যবসা চলে। আমরা এর আগে  কয়েকবার অনৈতিক কাজে করা অবস্থায় ক্লিনিকের কয়েকজন কে আটক করেছিলাম। পরে অনেক মানুষের সুপারিশে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে ক্লিনিকের ভবন মালিক বলেন, ইতিপূর্বেও আমি এমন তথ্য পেয়ে সাইদ’কে জিজ্ঞেস করায় তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। তবে আমি আর তাদের আমার ভবনে রাখবো না।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102