রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সাজা পরোয়ানা ভুক্ত আসামী অস্ত্র গুলি সহ গ্রেফতার ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জোয়েলের সার্বিক তত্ত্বাবধানে , অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল মোঃ নাজিম উদ্দীনের দিকনির্দেশনায়, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিনের প্রতক্ষ্য অংশগ্রহণে এস আই (নিঃ) এ, বি, এম তারেক হোসেনের সঙ্গিয় অফিসার ও ফোর্স সহ রামগড় থানার ২নং পাতাছড়া ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) গভীর রাতে মামলা নং জিআর ১/২০ ধারা সংশোধনী আইন ১৯ এর ৪ সংক্রান্তে তিন বছরের সাজা প্রাপ্ত, জিআর নং ৩২৯/২০ ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইন ১৯ এর (অ), জিআর নং ৫৭/২৩ ধারা- ৪৪৭/৩৭৯/৪২৭/৫০৬/১০৯/৩৪ পেনাল কোড, জিআর নং ২৭৬/২০ ধারা- ৩৬৪/৩৪ পেনাল কোড সংক্রান্তে গ্রেফতারি পরোয়ানা ভূক্ত আসামি সুবেল ত্রিপুরা (সজল ২৮)কে হাতেনাতে অস্ত্র গুলি সহ গ্রেফতার করতে সক্ষম হয় রামগড় থানা পুলিশ।

এসময় আসামীর কাছে রক্ষিত দেশিয় তৈরি একটি পিস্তল, একটি এলজি, দুটি কার্তুজ, দুটি বাটন মোবাইল পাওয়া যায়।

জানা যায় সুবেল ত্রিপুরা (সজল) রামগড় থানার, পাতাছড়া ইউনিয়নের, জরিচন্দ্রপাড়া গ্রামের মৃত ছবি কুমার ত্রিপুরার ছেলে।

রামগড় থানার (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন তিন বছরের সাজাপ্রাপ্ত, একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা মুলে গহিন পাহাড়ে অভিযান পরিচালনা করে আবারও দেশিয় তৈরি অস্ত্র গুলি সহ আসামীকে গ্রেফতার করি।

গ্রেফতারকৃত আসামী সুবেল ত্রিপুরা (সজল) এর বিরুদ্ধে মামলা নং ০৭/২৪ ধারা-19(A)19(F) The Arms Act 1878 মূলে রুজু করিয়া বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102