
(মালয়েশিয়ায় প্রতিনিধি) :–
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল মোড়ল (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৬টার দিকে মালয়েশিয়ার জোহর বাহরুর শহরের সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত বিল্লাল মোড়ল শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মদন তালুকদার কান্দি এলাকার আলাউদ্দিন মোড়লের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে দশ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি দেন বিল্লাল মোড়ল। তিনি সেখানে গিয়ে জোহর বাহরু শহরে টাইলস মিস্ত্রীর কাজ করতেন। সবশেষ তিন বছর আগে ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো ব্যক্তিগত মোটরসাইকেলে করে কাজে যাচ্ছিলেন তিনি।
এ সময় একটি সড়ক অতিক্রম করার সময়ে তার মোটরসাইকেলটি বামপাশ থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সুলতানাহ আমিনাহ হাসপাতালে ভর্তি করা হলে রোববার বাংলাদেশের সময় রাত ৬টার দিকে মারা যায়। এদিকে এই খবর পরিবারের কাছে পৌঁছায়।