রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

পাবনায় ৩৬ ঘণ্টার ব্যবধানে তিনজন খুন হয়েছে।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (পাবনা)

পাবনায় ৩৬ ঘণ্টার ব্যবধানে তিনজন খুন হয়েছে। এছাড়া একজনকে অপহরণ করা হয়েছে। এরমধ্যে ঈশ্বরদীতে ওয়ালিফ হোসেন মানিক নামে এক যুবলীগকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মানিক পাকশী দিয়ার বাঘইল (রূপপুর মোড়) এলাকার ইউনুস আলীর ছেলে ও পাকশী ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন। নিহত মানিক হাত কাটা টুনটুনির ছোট ভাই মনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ছিলেন। হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে তিনি বাড়িতে আসেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দেশ প্রতিদিনকে বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। নিহত মানিক যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মরদেহ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এছাড়া, গত রবিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে তুষার নামে (২০) একজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা । পাবনা শহরের জুবলী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র সে। এর আগে শনিবার (১৬ নভেম্বর) সকালে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতেপাড়ায় প্রতিপক্ষের হামলায় জালাল উদ্দিন নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়।

এদিকে, উর্মি খাতুন নামে এক নারীকে অপহরণ করা হয়েছে। জানা গেছে, সোমবার সকাল ৯ টায় ৫ থেকে ৭ জন একটি সাদা রংয়ের প্রইভেটকার ও একটি কালো রঙের নোহা মাইক্রো পাবনা যুব উন্নয়ন প্রশিক্ষণ সামনে অবস্থান করে । মহেন্দ্রপুর গ্রামের রাকিবুল ইসলাম স্ত্রী উর্মি খাতুন আর ই সি প্রশিক্ষণ অংশ নিতে যুব উন্নয়ন প্রশিক্ষণ গেটে আসা মাত্র মাহিন সহ ৫-৭ জন কথা বলে গাড়ি কাছে নিয়ে যায়। উর্মিকে জোরপূর্ব গাড়িতে উঠিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে দৈনিক দেশ প্রতিদিনকে জানান, ঘটনাস্থান পরিদর্শন করেন ও অপহরণকারী মাহিনরে মা এবং ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন । উর্মি খাতুনকে উদ্ধারের চেষ্টা চলছে ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102