
কুমিল্লা প্রতিনিধির ডেক্স রিপোর্টে
বিস্তারিত:
কুমিল্লা জেলা তিতাস উপজেলা ভিটিকান্দি মানিককান্দি গ্রামের ধৈঞ্চা পারা থেকে দুই বস্তা দেশীয় লাটিসোটা ও পাইপ উদ্ধার করেন তিতাস থানা পুলিশ।
সরজমিনে গিয়ে জানা যায়,সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ভাই আবুলকালামের স্ত্রী তাহেরা বলেছেন আমি ধনচে চুয়ালে জাল ধরাতে আনতে গিয়ে দুই বস্তা পাইপের বস্তা পাইছি।
১৭ নভেম্বর রাত ১২ টার পর মানিককান্দি গ্রামের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা চেয়ারম্যানের ভাই আবুল কালামের বাড়ির ধৈঞ্চা পারা থেকে দুই বস্তা দেশীয় লাটিসোটা ও পাইপ ২০ টি এস এস লোহা জাতীয় পাইপ,২০ টি সবুজ পাইপ,৭ টি কাঠের লাটি ও ১ টি ছুরি,১টি দা উদ্ধার করেন তিতাস থানা পুলিশ এস আই উত্তম।
উদ্ধার শেষে এস আই উত্তম তিতাস থানা মামুনুর রশীদের নির্দেশে দেশীয় লাটিসোটা ও পাইপগুলো তিতাস থানা হেফাজতে নিয়ে যায়।