রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বিসিকে নীট কনসার্নের কারখানায় অগ্নিকান্ড।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলে একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে নীট কনসার্ন গ্রুপের কেসি এপারেলস্ নামে একটি কারখানার চতুর্থ তলায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স‘র ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সেই সাথে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় রপ্তানীর জন্য রাখা কিছু তৈরী পোশাক আগুনে পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হালিম বলেন, দুপুরে কেসি এপারেলস নামে ঐ কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ছয় তলা ভবনের ৪র্থ তলায় কাপড় রাখার গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফতুল্লা থেকে ২টি এবং পাগলা ও মন্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে ১টি করে মোট ৪টি ইউনিট আগুন নেভাতে ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণ করে।

তিনি আরও বলেন, আগুনে কারখানায় থাকা কিছু কাপড় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন চতুর্থ তলা থেকে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে ঐ ফ্লোর ছাড়া আর কোন ফ্লোরের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন ও অগ্নিকান্ডের কারণ জানা যাবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102