রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

খালেদা জিয়ার আমলে দেশে কোন লুটপাট হয় নাই- বিএনপি নেতা ফরাহদ হোসেন আজাদ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

(পঞ্চগড়) প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন, খালেদা জিয়ার আমলে দেশে কোন লুটপাট হয় নাই।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় দেবীগঞ্জ পৌর সদরের দেবীগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ মাঠে উপজেলা মহিলা দলের আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, খালেদা জিয়া যখন সরকারে ছিল ইন্টারমেডিয়েট পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়ালেখার ব্যবস্থা করেছিল। ছয় ধারিয়া চাল, টিসিবি, মহিলা ভাতা, বয়স্ক ভাতা এই সমস্ত কিছু খালেদা জিয়ার আমলে হয়েছে।

ফরহাদ হোসেন আরও বলেন, এখন আমি দেখতেছি বিগত সরকারের আমলে এক বাড়ি থেকে শার্ট প্যান্ট পরা ছয় জন টিসিবির কার্ড নিয়েছেন। আমরা এটার প্রতিবাদ করছি এবং আমরা বলেছি নতুন ডিলার নিয়োগ করে যারা পাওয়ার যোগ্য তাদের টিসিবির কার্ড দেয়া হোক। যাতে তারা অল্প পয়সায় চাল ডাল নিত্যপণ্য কিনে খেতে পারে এই দাবি করেছি। আমার বিশ্বাস অল্প দিনের মধ্যে এসব বাস্তবায়ন করা হবে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এটাও ইনশাআল্লাহ নিশ্চিত। কাজেই আপনাদেরকে অনেকেই অনেকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে। অনেকেই মিথ্যা তথ্য দিয়ে আপনাদের ফুসকানোর চেষ্টা করবে। আপনারা সেই ফাঁদে পা দিবেন না।

এসময় উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফরিদা আক্তার লিপির সভাপতিত্বে কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আইয়ুব আলী ও সদস্য সচিব আব্দুল গণি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম সরকার ও সদস্য সচিব আশরাফুল আলম সোহেল, পৌর যুবদলের আহ্বায়ক সরকার ফরিদুল ইসলাম প্রমুখ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102