শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সোনারগাঁয়ের কাচঁপুরে অবৈধভাবে গ্যাস লাইন টানতে গিয়ে বিস্ফোরণ-দগ্ধ ৭।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে রাস্তায় তিতাস গ্যাসের মেইন লাইন থেকে অবৈধভাবে গ্যাস লাইন সংযোগের সময় লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. মিজান (৩৫), জাহাঙ্গীর আলম (৪৫), রিপন (৩৮), সুলতান (২৩), শাহজালাল (৪৫), মো. জয় (২০) ও রাজু (২৪)।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গতরাতে নারায়ণগঞ্জ থেকে সাতজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মিজান ১৯ শতাংশ, জাহাঙ্গীর আলম ১০ শতাংশ, রিপন ৯ শতাংশ, সুলতান ২০ শতাংশ, শাহজালাল ৭ শতাংশ, মো. জয় ২২ শতাংশ ও রাজু ২ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, এদের মধ্যে চারজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের ভর্তি দেওয়া হয়েছে। আর বাকি তিনজনের দগ্ধের পরিমাণ কম থাকায় তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে এবং দুপুরের দিকে তাদের হাসপাতাল থেকে ছাড় দেওয়া হতে পারে।

স্থানীয়রা জানান,কাচপুর সোনাপুর এলাকার বিএনপি নেতা মোঃ জসিম, জমির দালাল আঃ রব,মান্নান মেম্বারের ভাতিজা মাসুম ও মান্নান মে্ম্বারের ম্যানেজার বরিশাইল্লা সেলিমের নেতৃত্বে একটি চক্র টাকার বিনিময়ে ওই এলাকার মেইন তিতাস গ্যাসের মেইন লাইনের পাইপ থেকে অবৈধভাবে বিভিন্ন বাসা বাড়ী ও কারখানায় সংযোগ দিয়ে আসছে।গতকাল রাতেও তারা অবৈধভাবে লাইন টানতে গিয়ে ৭ জন শ্রমিক দগ্ধ হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আব্দুল বারী বলেন”বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102