রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আইএফআইসি ব্যাংকের অপসারণকৃত কর্মকর্তা কর্মচারীবৃন্দ চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবিতে ৬১, পুরানাপল্টন আই এফ আই সি টাওয়ারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

আইএফআইসি ব্যাংকের অপসারণকৃত কর্মকর্তা কর্মচারীবৃন্দ চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবিতে ৬১, পুরানাপল্টন প্রধান কার্যালয়ের  সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অমান্য করে কর্মকর্তাদের অন্যায় ও বেআইনিভাবে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়। যার ফলে বাংলাদেশ ব্যাংক ৩১|১২|২০২১ ইং তারিখে অডিট করে মোট ৫২৮ জন কে চাকরিচ্যুত করার ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের নির্দেশনা দেয়া হয়। কিন্তু সালমান এফ রহমান ও শাহ আলম সারোয়ার, বাংলাদেশ ব্যাংকের কোন নির্দেশনার তোয়াক্কা করেনি।গত ০৮/০৮/২০২৪ ইং তারিখে আমরা আমাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করি।তারই ধারাবাহিকতায় ১১/০৮/২০২৪ ইং তারিখে আমরা আমাদের চাকরি ফেরত ও বেনিফিট পাওয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করি।ঐ অবস্থায় মাননীয় এম ডি মহোদয় উনার পক্ষ থেকে প্রতিনিধি হেলাল আহমেদ (হেড অফ অপারেশন) সহ কয়েকজন কর্মকর্তাকে আমাদের নিকট পাঠান।এম ডি মহোদয়ের সাথে আমরা সাতজন প্রতিনিধি আমাদের দাবি নিয়ে আলোচনা করি।যেহেতু বর্তমানে আই এফ আই সি ব্যাংকের কোনো পরিচালনা পর্ষদ নেই,তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বোর্ড গঠন হওয়ার পর প্রথম বোর্ড মিটিংয়েই আমাদের চাকরি পুনর্বহাল, যাদের বয়স নেই তাদের বেনিফিট,যারা চাকরিরত অবস্থায় মারা গেছেন তাদের বেনিফিটসহ পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করবেন।
যা বিভিন্ন পত্র পত্রিকায়,টেলিভিশন সবজায়গায় প্রচারিত হয়েছে।
বর্তমান এমডি সাহেবের ঘোষণার পরপরই আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করা হয়। চাকরি পুনর্বহাল করার আবেদন ২৮৩ টি ,বেনিফিট ১১৫টি,মৃতদের সন্তানদের চাকরি ৫টি সহ সর্বমোট ৪০৩ জনের আবেদনপত্র জনাব হেলাল আহমেদের (হেড অফ অপারেশন) নেতৃত্বে এইচ আর এম ডিভিশনের প্রতিনিধিদের কাছে জমা দেওয়া হয়।

আমরা আমাদের দাবি সমূহ
ক) শাহ আলম সরোয়ারের আমলে চাকরিচ্যুত সকলকে চাকরিতে প্রমোশন ও সকল বেনিফিট সহ বহাল করতে হবে এবং চাকরিরত অবস্থায় আমাদের যার যার ব্রাঞ্চ পারফোরমেন্স মূল্যায়ন করতে হবে।
খ) যাদের চাকরি করার বয়স নাই তাদের সম্পূর্ণ বেনিফিট দিতে হবে।
গ) এটাচমেন্ট অবস্থায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বেনিফিট ও সন্তানদের চাকরির ব্যবস্থা করতে হবে।
ঘ) সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে এবং সারোয়ারের সহযোগী দোসরদের পদত্যাগ করে বিচারের আওতায় আনতে হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102