রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রাজাপুরে হেফাজতে ইসলামের জেলা শাখার সম্মেলনে কমিটি ঘোষনা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

ঝালকাঠির রাজাপুরের গালুয়া এমদাদুল উলুম আশ্রাফিয়া মাদ্রাসা মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সম্মেলনে মাও. আব্দুর রহিম খান পীর সাহেব গালুয়াকে ঝালকাঠি জেলা শাখার সভাপতি এবং মুফতি নুরুল্লাহ আশ্রাফী পীর সাহেব তালগাছিয়াকে সাধারণ সম্পাদক করে জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বত্বে প্র্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, প্রধান বক্তা ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ সানাউল্লাহ মাহমুদী। বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর নেতা মুফতি সানাউল্লাহ খান, মুফতী আবুল হাসান কাসেমী প্রমুখ। সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা জেলার সকল থানার নেতৃস্থানীয় উলামায়ে কেরামসহ সকলের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করেন। জেলা কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি মাওলানা আব্দুল গাফফার খান, মুফতী আবুল হাসান কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতী হানজালা, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল মাতিন, প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া খানসহ ১৫১ বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঝালকাঠি জেলার উপদেষ্টা মাওলানা আব্দুস সাত্তার খান (শাহ সাহেব হুজুর), মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, মাওলানা আল আমিন দোহারীসহ বিভাগ, জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102