রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আওয়ামী দুঃশাসনের সকল অপকর্মের সঙ্গী ছিল জাতীয় পার্টি। 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।

এরশাদের জাতীয় পার্টি, একটি কুলাঙ্গার জাতীয় পার্টি“ বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন।তিনি  বলেছেন, বাংলাদেশে আওয়ামীলীগের দুঃশাসনের ১৬ বছরের সকল অপকর্মের সঙ্গী ছিল জাতীয় পার্টি। তারাই আওয়ামী লীগ সরকারকে টিকিয়েছে।

তিনি বুধবার (০৬ নভেম্বর) বিকালে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর কাজী আবুল হাশেম উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

খায়রুল কবির খোকন আরও বলেন, বিশ্বের ইতিহাসে, গণতন্ত্রের ইতিহাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ আসনে জয়ের ইতিহাস নাই। শেখ হাসিনা প্রশাসনকে ব্যবহার করে, বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে সেটা করেছিল। ভারত থেকে পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে এরশাদকে নির্বাচনে নিল। ২০১৪ এবং ১৮ সালে তারা নির্বাচনে গিয়েছিল এবং আমাদেরকে দুই মাস আগে জেলে নিয়েছিল।

বিএনপির যুগ্ম মহাসচিব খোকন বলেন, জনগণ ভোট দেয়ার জন্য বসে আছে কিন্তু সরকার এখনও পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না। জনগণ চায় অনতিবিলম্বে একটি রোডম্যাপ করে, সংস্কার শেষ করে নির্বাচনের দিনতারিখ করা হউক। যদি সংস্কারের কথা বলে নির্বাচন দীর্ঘায়িত করা হয় জনগণ কিন্তু রাস্তায় নেমে আসবে।

হাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদুল কবির ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বি.জি রশিদ নওশের, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, জেলা যুবদলের সভাপতি আহবায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ, যুবদল নেতা ভিপি ইলিয়াছ, আব্দুর রউফ ফকির রনি, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, দেলোয়ার, পিনু, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাহিদ সরকার, যুবদলের সাধারণ সম্পাদক রুবেল, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম সরকার, কবির হাজী, সাংবাদিক মাসুদ রানা বাবুল,সাংবাদিক অহিদুজ্জামান, সাংবাদিক হানিফ সরকার ,সাংবাদিক তালাত মাহামুদ,ডাঃএম এ সাকিব খন্দকার সাংবাদিক । আরো বিভিন্ন মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক রিফাত,হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102