রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জ সদর উপজেলার দুর্গাপূজা মণ্ডপের সামনে কিশোরদের দুই পক্ষের সংঘর্ষের সময় একজন ছুরিকাহত।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।

নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি পূজামণ্ডপের সামনে গতকাল শনিবার রাতে সদর উপজেলার ফতুল্লার পিলকুনি এলাকায় হিন্দুপাড়া রামমন্দিরে শারদীয় দুর্গাপূজা মণ্ডপের সামনে খালি জায়গায় কিশোরদের দুই পক্ষের সংঘর্ষের সময় একজন ছুরিকাহত ঘটনা ঘটে।

আহত কিশোরের নাম শান্ত (১৬)। সে পিলকুনি এলাকার মো. জনির ছেলে। শান্তর পিঠে ছুরিকাঘাতে জখম হয়েছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিলকুনি হিন্দুপাড়া রামমন্দিরের সভাপতি বীরেন্দ্র চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, গতকাল রাত ১০টার দিকে পূজামণ্ডপের সামনে খালি জায়গায় বহিরাগত বেশ কিছু কিশোর ছেলে নাচানাচি ও হইহুল্লোড় করছিল। হঠাৎ তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কিশোরদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় শান্ত নামের এক কিশোরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অপর পক্ষের কিশোরেরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পূজামণ্ডপে কোনো হামলার ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102