রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

খুনিদের সাম্রাজ্য আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে-কমরেড আবু হাসান টিপু।

দৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

দৈনিক বিজনেস প্রতিদিনঃ-

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড আবু হাসান টিপু বলেন,

খুনিদের সাম্রাজ্য আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সারাদেশে ভয়ের রাজত্ব প্রতিষ্ঠা করে যারা কথায় কথায় ‘খেলার’ আহবান করতেন, ফাইনাল খেলার দিন তারাই ভিটেমাটি ত্যাগ করে মাঠ ছেড়ে পালিয়ে গিয়েছেন। গায়েবী মামলা করে নিরীহ মানুষকে গণগ্রেফতার করে অবর্ণনীয় নির্যাতনসহ হত্যা, খুন, গুম করে তারা যে ভয়ের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল ছাত্র জনতার অভ্যুত্থান সেই রাজত্বকে তছনছ করে দিয়েছে। সারা বিশ্বের জুলুমবাজ স্বৈরশাসকদের জন্য এই ঘটনা একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।’

তিনি বলেন, সরকারের ছত্রছায়ায় ছাত্রদেরকে দিয়ে নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী দিনে বিতর্কিত করে তুলতে পারে। সুতরাং ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে স্বল্প সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য রাষ্ট্রের যতটুকু এবং যা যা সংস্কার করা দরকার অগ্রাধিকার ভিত্তিতে সেই সকল সংস্কার মূলক কাজগুলো দ্রুত সম্পন্ন করে অন্তর্বর্তীকালীন সরকারকে দৃষ্টান্ত সৃষ্টি করা উচিত।

নারায়ণগঞ্জ জেলা গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে প্রেসক্লাবের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি জননেতা মোতালেব মাস্টার, নারীনেত্রী তাবাসসুম, সৌরভ সেন, আকবর হোসেন প্রমুখ প্রমুখ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102