রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

দিঘীনালায় তিন পর্যটক অপহরণ পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবী।

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার তিন পর্যটক। সাজেক হতে ব্যক্তিগত গাড়িযোগে খাগড়াছড়ি ফিরার পথে পর্যটক ১) এসএম নাহিদ উজ্জমামান (৩৮), পিতা- মোঃ মজিবুর রহমান, সাং- ঝাউডাঙ্গী কাঠিয়াখালী, থানা- নগরকান্দা, ২) মামুন ফকির (৩৮), পিতা- কুদ্দুস ফকির, সাং- তালেশ্বর, থানা- নগরকান্দা, ৩) জোবায়ের আলম (২৮), পিতা- হাবিবুর রহমান, সাং- তালমা, থানা-নগরকান্দা, সর্বজেলা- ফরিদপুর ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) খাগড়াছড়ির দীঘিনালা থানাধীন বোয়ালখালী বাজারস্থ মাছ বাজার এলাকার রাস্তার উপর পৌঁছিলে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তাদের গাড়ির গতিরোধ করে ৫০(পঞ্চাশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে এবং অপহৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের কাছে ভিকটিমের মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে টাকা দেয়ার জন্য বলে।

পুলিশ সূত্রে জানা যায় অপহৃত ব্যক্তিদের একজন আত্মীয় খাগড়াছড়ির পুলিশ সুপারের মোবাইল নম্বরে ফোন করে বিষয়টি জানান।

পুলিশ সুপার অপহৃত ব্যক্তিদের আত্মীয়ের নিকট হতে তাদের নাম্বার সংগ্রহপূর্বক ভিকটিমের নাম্বারে ফোন দেন।

ভিকটিমের নাম্বারে ফোন যাওয়ার পর দুস্কৃতিকারীরা ট্রুকলারে পুলিশ সুপার খাগড়াছড়ি পার্বত্য জেলার নাম্বার হতে ফোন কলটি এসেছে দেখতে পেয়ে এবং অপহৃতদের উদ্ধারে পুলিশের তৎপরতা আঁচ করতে পেরে অপহৃতদের ছেড়ে দেয়।

ছেড়ে দেয়ার সময় অপহৃতদের এ বিষয়ে পুলিশকে কোন কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়।

অপহৃত ব্যক্তিগণ অপহরনকারীদের কাছ থেকে মুক্তি পেয়ে দ্রুত পুলিশ সুপারের কার্যালয়ে এসে পুলিশ সুপার খাগড়াছড়ি পার্বত্য জেলার সাথে দেখা করে ঘটনার বিস্তারিত অবহিত করেন।

এ বিষয়ে পুলিশ সুপার বলেন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শুভেচ্ছা ও অভিনন্দন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102