রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

পুলিশ সুপারসহ আসামি ১৯ জন কোটচাঁদপুরে।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধি ঃ-

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কোটচাঁদপুরের এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়ীয়া গ্রামের আবুল কালাম মেম্বারের বিচারবহির্ভূত হত্যার ১০বছর পর পুলিশ সুপারসহ ১৯ জনকে আসামী করে মামলা হয়েছে ।
মামলায় সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন(চাকরিচ্যুত), এস আই মিজান, এ এস আই শিবু দত্তের আসামী করা হয়েছে। ঝিনাইদহ আদালতে মামলাটি করেন নিহতের স্বজন।

ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলার এজাহার হিসেবে গ্রহণ করতে কোটচাঁদপুর মডেল থানাকে নির্দেশ দিয়েছেন। এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান, মতিয়ার রহমান কালু, কাওছার আলী, বলুহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ মতিন, সাইফুল ইসলাম, আওয়ামী লীগের উপজেলা সভাপতি ও সাবেক চেয়ারম্যান শরীফুন্নেছা মিকি, জহিরুল ইসলাম জহির, এনামুল, আঃ রশিদ, রবিউল ইসলাম রবি, রফিকুল ইসলাম মোংলা, মোঃ নজরুল ইসলাম, নাসির মেম্বার, মোঃ তারিকুল ইসলাম রিয়াল, কিবরিয়া, মজনুর রহমান মজনুকে আসামী করা হয়েছে।
নিহতের ভাইপো জাহিদুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয় আবুল কালাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী ছিলেন। ইউপি সদস্য হওয়ায় আওয়ামী লীগের বিভিন্ন প্রকার অপকর্মের প্রতিবাদ করার কারণে আসামীগণ তার ক্ষতি করার জন্য পরিকল্পনা করে ও জীবন নাশের ষড়যন্ত্র করে এবং ২০১৪ সালের ১৮ই এপ্রিল শুক্রবার আনুমানিক সকাল ৯টার সময় নিজ বাড়ি থেকে অপহরণ করে। গুড় পাড়া পুলিশ ফাঁড়িতে হত্যার উদ্দেশ্যে নিয়ে গেলে বাদি এবং স্বাক্ষীগণের সন্দেহ হলে পুলিশ সেখান থেকে গোপালপুর ফাঁড়িতে নিয়ে যায়। সে সময় থানার ওসিকে অবহিত করলে তিনি আইনি সহযোগিতা করেন নাই। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন এবং ২১শে এপ্রিল সকাল আনুমানিক ৬ টার সময় মধুহাটি ইউনিয়নের মামুনশিয়া গ্রামের বকুল তলায় গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
সেসময় হত্যাকারীরা পুলিশের প্রভাবশালী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কর্মী হওয়ায় মামলা করার সাহস পায় নাই।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102