রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বিপুল পরিমান ভারতীয় মাদক ফেন্সিডিলসহ তিন জন গ্রেফতার করেছে ঝিনাইদহে র‌্যাব-৬।

ঝিনাইদহ  প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি:                                                                                                                    মঙ্গলবার (১৭ ই সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাট গোপালপুর এলাকা হতে ০৩ জন বড় মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমান অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ১২০১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব-৬।
জানা যায়, র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাট গোপালপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ভাতীয় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি একই তারিখ দিবাগত রাত আনুমানিক ০১.৪৫ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাট গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঝিনাইদহ টু মাগুরা মহাসড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১২০১(এক হাজার দু্ইশত এক) বোতল ফেন্সিডিলসহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী, মোঃ সোহের (২৫), পিতা- মৃত সিদ্দিক সর্দার, সাং- আড়পাড়া, থানা- শালিখা, জেলা- মাগুরা। মোঃ ফারুক হোসেন (৪০), পিতা- মোঃ ফিরোজ আলী, সাং- দোয়ার পাড়া, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা। মোঃ সাজ্জাদুর রহমান (৪৫), পিতা- মৃত মতিয়ার রহমান, সাং- বাহার বাগ, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল (১২০১ বোতল), ০১টি প্রাইভেট কার ডকুমেন্টসহ, ০১টি প্রাইভেট কারেরে চাবি, ০৪টি মোবাইল ফোন, নগদ-৬৩,৮১০/- (তেষট্টি হাজার আটশত দশ) টাকাসহ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আসামীদের ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয় এবং আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

 

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102