শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

দেশ দুইবার স্বাধীন হলেও কুখ্যাত সন্ত্রাসী আরিফ সরদারের কাছে জিম্মি এলাকাবাসী।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি-
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার চিংড়ি খালি ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী, আরিফ সরদার, সাত লক্ষ (৭ লক্ষ) টাকা চাঁদা দাবি করছেন, এক প্রবাসী পরিবারের কাছে। আরিফ সরদার, চিংড়ি খালী ইউনিয়নের  উত্তর চিংড়া খালি গ্রামের আওয়ামী লীগের দালাল (আওয়ামী যুবলীগ সদস্য) সন্ত্রাসী, সাবেক মেম্বার, মৃত লুৎফর রহমান সরদার (ওরফে লতু সরদার) এর ছেলে । চিংড়াখালী স্থানীয় বাজারে বিএনপির অফিসে আগুন দিয়েছে আরিফ সরদার ও তার গং। উক্ত তিন সন্ত্রাসী। ১ মোঃ আরিফ সরদার ২। মোঃ জামাল সরদার ৩। আমিনুল ইসলাম। উত্তর চিংড়াখালী গ্রামের মৃত হাবিবুর রহমান খান সাহেবের ছেলে সৌদি প্রবাসীর কাছে ৭ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন। দীর্ঘদিন ধরে উক্ত সন্ত্রাসীদের দাপটে হাটবাজারে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না তারা ।
এলাকার চিহ্নিত আরিফ সরদার গ্রুপের সন্ত্রাসীরা বলেন, সাত লক্ষ টাকা না দিলে সৌদি প্রবাসীর পরিবারকে জানে মেরে ফেলা হবে , হত্যার হুমকি সহ নানান ধরনের হুমকি ধামকি ও ভয় ভীতি দেখানো হচ্ছে। এ কারণে উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে একাধিকবার মোরেলগঞ্জ থানায় মামলা হলেও কোন এক অদৃশ্য কারণে তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন । উক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি করেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ। সন্ত্রাসীদের ভয়ে নাম বলতে অনিচ্ছা প্রকাশ করেছেন অনেক ভুক্তভোগীরা। এরূপ সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বর্তমান সরকার সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেও অত্র এলাকার সন্ত্রাসীদের দাপট এবং অত্যাচার কমেনি। ফলে সন্ত্রাসীদের ভয়ে এলাকার নিরীহ লোকজন আতঙ্কের মধ্যে জীবন যাপন করছেন। উক্ত সন্ত্রাসী আইনের আওতায় না আনা হলে বিশ্ববরেণ্য নোবেল বিজয়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদের সদস্যরা কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ হবে। এমতাবস্থায় উক্ত এলাকায় সন্ত্রাস চান্দা বাজ নির্মূলে সরকার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। এ বিষয়ে আরিফ সরদারের সাথে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102