শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শার্শায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

শার্শা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

শার্শা প্রতিনিধিঃ-

যশোরের শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম কুমারের পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (২৮ আগষ্ট) সকাল ১১টার সময় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট কলেজের অধ্যেক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেশ করে। পরে বিক্ষোভ মিছিল সহকারে যশোর-বেনাপোল মহাসড়ক কিছু সময় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। “এক দফা এক দাবি, উত্তম তুই কবে যাবি” “স্বৈরাচার দূর্নীতিবাজ প্রিন্সিপ্যাল এর পদত্যাগ চাই” এমনসব শ্লোগানে লেখা ব্যানার এবং প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। অধ্যক্ষের দ্রুত পদত্যাগ চেয়ে স্কুল থেকে বিদায় নিতে আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, অধ্যেক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই আমরা অধ্যক্ষের পদত্যাগ চাই। কলেজে নিয়োগ বাণিজ্য, উন্নয়ন বরাদ্দের টাকা আত্মসাৎ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের সাধারন শিক্ষকদের নিপিড়নসহ নানা অভিযোগের কথা জানান শিক্ষার্থীরা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102