রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

গাজীপুরের শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঃঃ

মঙ্গলবার বিকাল ৫টার সময় উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট বাজারে কাওরাইদ ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে এক বিশাল বিক্ষোভ মিছিলের মাধ্যমে বলদীঘাট বাজার পদক্ষিন করেন নেতাকর্মীরা।গাজীপুরের শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিল শেষে বলদীঘাট বাজার মন্ডল মার্কেটের সামনে সকল নেতাকর্মী একত্রিত হয়ে সমাবেশ করেন তারা । কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন আতাব এর সভাপতিত্বে এবং কাওরাইদ ইউনিয়ন ওলামাদলের সভাপতি হাফেজ মোঃ মোমেন মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন বিএসসি, বলদীঘাট জেএম সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক সিরাজুল হক মাস্টার,

উপজেলা সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক,আফজাল মন্ডল,কাওরাইদ ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মাসুদ,কাওরাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামসুল হক মন্ডল, কাওরাইদ ইউনিয়ন যুব দলের যুগ্ম সম্পাদক সাজ্জাদ সহিদ, বিএনপ নেতা কামরুজ্জামান মন্ডল,জাকির হোসেন খোকা,ডাঃ এম এইচ ফিরোজ।

এসময় আরও উপস্থিত ছিলেন আলতাফ মন্ডল
রফিকুল ইসলাম মন্ডল,আশরাফুল হক ঢালী, রাশেদ মোড়ল, শরীফ মন্ডল, মাসুম শেখ ,মাসুদ আলম,সুজন,ইলিয়াস,রাতুল সহ যুবদল, ছাত্র দল,শ্রমিক দল,সেচ্ছাসেবকদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় নেতারা তাদের বক্তব্যে বলেন, সৈরাচারি হাসিনা ১৫ বছর ক্ষমতায় থেকে দেশের মানুষের বাকশক্তি কেড়ে নিয়েছে সাধারণ জনগন তাদের অধিকার হারিয়েছে। দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। হাজার হাজার নিরিহ মানুষকে হত্যা করেছে। সৈরাচারী হাসিনাকে দেশে এনে জনগনের সামনে বিচার করতে হবে। এসময় দলের নির্যাতিত কর্মীদের বিভিন্ন ভাবে হয়রানি করা সহ বলদীঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে মিথ্যা অপবাদ ও বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে স্কুল থেকে বের করে দেওয়ার কথা বলেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102