
বিশেষ প্রতিনিধি।দৈনিক বিজনেস প্রতিদিন।
যশোরের শার্শার কাজীরবেড়ের মৃত খোরশেদ আলীর ছেলে মাদকব্যবসায়ী,ভূমিদস্যু মামলাবাজ নজরুল ইসলামের অত্যাচারে অতিষ্ঠ এলাকার ২০০শ সাধারণ পরিবার।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী (২৭আগস্ট) মঙ্গলবার সকাল ১০টায় নজরুলের বাড়ির সামনে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেন।
স্থানীয় আ.লীগের দূনীর্তিবাজ ইউপি চেয়ারম্যানের কবির উদ্দিন তোতার প্রভাব খাটিয়ে ২০০ পরিবারের বিরুদ্ধে জমি দখল করাকে কেন্দ্র করে, ভুয়া কাগজ দাখিল করে ভূমি সংক্রান্ত বিষয়ে মিথ্যা মামলা দায়ের করে বছরের পর বছর হয়রানি করা,মাদক ব্যবসা,ব্যক্তিমালিকানা,সরকারি জমি দখল করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আ.লীগের এই পাতিনেতা মামলাবাজ নজরুল ইসলাম।
তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস করা তো ছিল দূ:সাহস তার বিরুদ্ধে কেউ কথা বললে মামলা দায়ের করেন নজরুল।নজরুলের বিরুদ্ধে ফৌজদারি মাদক মামলাসহ ৮ মামলা চলমান রয়েছে।
হয়রানি ও তার বিরুদ্ধে অপরাধ মূলক কার্মকান্ডের আইননুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।