রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মোংলায় নারী পাচারকারী, মাদক ও সুদ কারবারীর নানা অপকর্মের হাত থেকে পরিত্রাণ পেতে ও বিচারের দাবীতে মানববন্ধন।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

মোংলা বাগেরহাট। বিশেষ প্রতিনিধি।

মোংলায় নারী পাচারকারী, মাদক ও সুদ কারবারীসহ নানা অপকর্মের হোতা বকুলের হাত থেকে পরিত্রাণ পেতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার দুপুরে পৌর মার্কেট চত্বরের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তার বিচারের দাবী জানানো হয়।
এ সময় ভুক্তভোগীরা বলেন, বকুলের আগ্রাসনে এলাকা মাদকে সয়লাব। এলাকার দরিদ্র নারীদের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে আসছেন বকুল। এছাড়া প্রথম প্রথম মানুষকে টাকা ধার দেয়ার রেওয়াজে সুদের রমরমা কারবার চালিয়ে যাচ্ছেন। বকুলের এসব কর্মকান্ডের ঘটনায় তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও হয়েছে। আর বকুলের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাকে মামলাসহ নানাভাবে হয়রানী করে থাকেন বকুল। বকুলের এ মামলা-হামলার শিকার পৌরসভার সিগনাল টাওয়ার এলাকার অসংখ্য পরিবার। তারা এখন বকুলের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।

মোংলা থানা অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই নিউজের এ রকম ছবি কি কেউ দেয় আপনি জানেন না?

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102