
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর থানাধীন গোয়ালপাড়া এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতা সৃষ্টিকারী ও বিস্ফোরক আইন মামলার ০৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গত ০৪ আগষ্ট ২০২৪ইং তারিখ বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করাসহ ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী দল(বিএনপি) এর নেতা কর্মীদের খুন,জখম করা সহ ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ধ্বংস করার উদ্দেশ্যে মারাত্বক আগ্নেয়াস্ত্র, গান পাউডার, পেট্রোল বোমা, ককটেল সহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে ঝিনাইদহ শহরে ত্রাশের রাজত্ব কায়েম করার উদ্দেশ্যে বেপরোয়া ভাবে ঝিনাইদহ শহরস্থ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের বিপরীতে ঝিনাইদহ জেলা বিএনপি অফিস ঘেরাও করে তাদের কাছে থাকা বোমা দিয়ে জেলা বিএনপি কার্যালয়ের মেইন গেইট লক্ষ্য করে ছুড়ে মারে এবং মেইন গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ল্যাপটপ, কম্পিউটার, এসিসহ সকল দ্রব্য সামগ্রী ভাংচুর করে ও তাদের কাছে থাকা গান পাউডার, পেট্রোল সকল ভাংচুরকৃত দ্রব্য সামগ্রীর উপর ছিটিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেয়। উক্ত বিষয়ে বাদী ১৯ আগষ্ট ২০২৪ তারিখে ৪৫৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও ৬০০/৭০০ জনকে আসামি করে ঝিনাইদহ জেলার সদর থানায় একটি বিস্ফোরক দ্রব্য আইন তৎসহ পেনাল কোডের ধারায় মামলা দায়ের করেন। ঘটনার বিষয়ে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করেন এবং আজ র্যাব-৬ এর একটি বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতা সৃষ্টিকারী ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত ০৪ জন পলাতক আসামী- ১। অসীম হোসেন (৩৫), পিতা- নুর মোহাম্মদ, সাং- গোয়ালপাড়া, ২। আজাদ মোল্যা (৪০), পিতা- মৃত শমসের মোল্যা, সাং-পৈলানপুর, ৩। স্বপন মোল্যা (৪২), পিতা- লিয়াকত মোল্যা, সাং- রানায়নপুর, ৪। মোঃ সাজিদুল ইসলাম (৩৪), পিতা- মৃত আত্তাব উদ্দিন, সাং- চুয়াডাঙ্গা, উভয় থানা- ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়